১২৯ (bhalabasi bhalabasi)

          ভালোবাসি, ভালোবাসি--

এই সুরে     কাছে দূরে     জলে স্থলে বাজায় বাঁশি॥

     আকাশে কার বুকের মাঝে      ব্যথা বাজে,

দিগন্তে কার কালো আঁখি     আঁখির জলে যায় ভাসি॥

     সেই সুরে সাগরকূলে     বাঁধন খুলে

          অতল রোদন উঠে দুলে।

     সেই সুরে বাজে মনে     অকারণে

ভুলে-যাওয়া গানের বাণী, ভোলা দিনের কাঁদন-হাসি॥

রাগ: খাম্বাজ

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1331

রচনাকাল (খৃষ্টাব্দ): 1924

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

আমি কেবলই স্বপন
Songs
আমি    কেবলই স্বপন করেছি বপন বাতাসে--
তাই    আকাশকুসুম করিনু চয়ন হতাশে॥
     ছায়ার মতন মিলায় ধরণী,    কূল নাহি পায় আশায় তরণী,
          মানসপ্রতিমা ভাসিয়া বেড়ায় আকাশে॥
কিছু    বাঁধা পড়িল না কেবলই বাসনা-বাঁধনে।
কেহ    নাহি দিল ধরা শুধু এ সুদূর-সাধনে।
     আপনার মনে বসিয়া একেলা   অনলশিখায় কী করিনু খেলা,
          দিনশেষে দেখি ছাই হল সব হুতাশে॥
আরো দেখুন
আমি যে গান
Songs
আমি যে গান গাই   জানি নে সে   কার উদ্দেশে॥
     যবে জাগে মনে   অকারণে   চঞ্চল হাওয়ায়, প্রবাসী পাখি উড়ে যায়--
          সুর যায় ভেসে   কার উদ্দেশে॥
              ওই মুখপানে চেয়ে দেখি--
                   তুমি সে কি   অতীত কালের স্বপ্ন এলে
                        নূতন কালের বেশে।
          কভু জাগে মনে   আজও যে জাগে নি এ জীবনে
     গানের খেয়া সে মাগে আমার তীরে এসে॥
আরো দেখুন
ওগো সখী, দেখি দেখি
Songs
ওগো সখী, দেখি, দেখি মন কোথা আছে।
কত কাতর হৃদয় ঘুরে ঘুরে, হেরো কারে যাচে।
কী মধু কী সুধা কী সৌরভ,
কী রূপ রেখেছ লুকায়ে।
কোন্‌ প্রভাতে কোন্‌ রবির আলোকে
দিবে খুলিয়ে কাহার কাছে।
সে যদি না আসে এ জীবনে,
এ কাননে পথ না পায়!
যারা এসেছে তারা বসন্ত ফুরালে
নিরাশ প্রাণে ফেরে পাছে!
আরো দেখুন