১৭ (e keman halo mon amar)

       এ কেমন হল মন আমার !

         কী ভাব এ যে কিছুই বুঝিতে যে পারি নে।

         পাষাণহৃদয় গলিল কেন রে !

         কেন আজি আঁখিজল দেখা দিল নয়নে !

         কী মায়া এ জানে গো ,

         পাষাণের বাঁধ এ যে টুটিল ,

         সব ভেসে গেল গো , সব ভেসে গেল গো–

         মরুভূমি ডুবে গেল করুণার প্লাবনে।।

রাগ: কাফি

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): 1287

রচনাকাল (খৃষ্টাব্দ): 1881

স্বরলিপিকার: প্রতিভা দেবী, দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

কোথাও আমার হারিয়ে যাওয়ার
Songs
         কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা    মনে মনে!
          মেলে দিলেম গানের সুরের এই ডানা    মনে মনে।
                তেপান্তরের পাথার পেরোই রূপ-কথার,
                পথ ভুলে যাই দূর পারে সেই চুপ্‌-কথার–
          পারুলবনের চম্পারে মোর হয় জানা    মনে মনে।।
          সূর্য যখন অস্তে পড়ে ঢুলি   মেঘে মেঘে আকাশ-কুসুম তুলি।
                সাত সাগরের ফেনায় ফেনায় মিশে
                আমি     যাই ভেসে দূর দিশে–
          পরীর দেশের বন্ধ দুয়ার দিই হানা   মনে মনে।।
আরো দেখুন
শেষ নাহি যে
Songs
শেষ নাহি যে, শেষ কথা কে বলবে?
          আঘাত হয়ে দেখা দিল, আগুন হয়ে জ্বলবে ॥
              সাঙ্গ হলে মেঘের পালা   শুরু হবে বৃষ্টি-ঢালা,
                   বরফ-জমা সারা হলে নদী হয়ে গলবে ॥
     ফুরায় যা তা ফুরায় শুধু চোখে,
          অন্ধকারের পেরিয়ে দুয়ার যায় চলে আলোকে।
              পুরাতনের হৃদয় টুটে   আপনি নূতন উঠবে ফুটে,
                   জীবনে ফুল ফোটা হলে মরণে ফল ফলবে ॥
আরো দেখুন
বরিষ ধরা-মাঝে
Songs
          বরিষ ধরা-মাঝে শান্তির বারি
শুষ্ক হৃদয় লয়ে   আছে দাঁড়াইয়ে
          ঊর্ধ্বমুখে নরনারী ॥
না থাকে অন্ধকার,   না থাকে মোহপাপ,
          না থাকে শোকপরিতাপ।
হৃদয় বিমল হোক,   প্রাণ সবল হোক,
          বিঘ্ন দাও অপসারি ॥
কেন এ হিংসাদ্বেষ,   কেন এ ছদ্মবেশ,
          কেন এ মান-অভিমান।
বিতর' বিতর' প্রেম   পাষাণহৃদয়ে,
          জয় জয় হোক তোমারি ॥
আরো দেখুন