১৮ (are ki ato bhabna)

       আরে , কী এত ভাবনা কিছু তো বুঝি না।

       সময় বহে যায় যে।

       কখন্‌ এনেছি মোরা , এখনো তো হল না।

       এ কেমন রীতি তব বাহ্‌ রে।

       না না হবে না , এ বলি হবে না–

         অন্য বলির তরে যা রে যা।

       অন্য বলি এ রাতে কোথা মোরা পাব !

       এ কেমন কথা কও , বাহ্‌ রে।।

রাগ: পরজ-বসন্ত

তাল: ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1287

রচনাকাল (খৃষ্টাব্দ): 1881

স্বরলিপিকার: প্রতিভা দেবী, দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

কে ডাকে. আমি
Songs
কে ডাকে।    আমি কভু ফিরে নাহি চাই।
কত ফুল ফুটে উঠে,    কত ফুল যায় টুটে,
আমি শুধু বহে চলে যাই॥
পরশ পুলকরস-ভরা    রেখে যাই, নাহি দিই ধরা।
উড়ে আসে ফুলবাস,    লতাপাতা ফেলে শ্বাস,
বনে বনে উঠে হা-হুতাশ--
চকিতে শুনিতে শুধু পাই।  চ'লে যাই॥
আরো দেখুন
ধূসর জীবনের গোধূলিতে
Songs
ধূসর জীবনের গোধূলিতে   ক্লান্ত মলিন যেই স্মৃতি
মুছে-আসা সেই ছবিটিতে   রঙ এঁকে দেয় মোর গীতি॥
     বসন্তের ফুলের পরাগে   যেই রঙ জাগে,
          ঘুম-ভাঙা পিককাকলিতে   যেই রঙ লাগে,
              যেই রঙ পিয়ালছায়ায়   ঢালে শুক্লসপ্তমীর তিথি॥
সেই ছবি দোলা খায়   রক্তের হিল্লোলে,
সেই ছবি মিশে যায়    নির্ঝরকল্লোলে,
          দক্ষিণসমীরণে ভাসে,   পূর্ণিমাজ্যোৎস্নায় হাসে--
                   সে আমারি স্বপ্নের অতিথি॥
আরো দেখুন
তোমার হাতের রাখীখানি
Songs
     তোমার হাতের রাখীখানি বাঁধো আমার দখিন-হাতে
     সূর্য যেমন ধরার করে আলোক-রাখী জড়ায় প্রাতে ॥
তোমার আশিস আমার কাজে                সফল হবে বিশ্ব-মাঝে,
     জ্বলবে তোমার দীপ্ত শিখা আমার সকল বেদনাতে ॥
     কর্ম করি যে হাত লয়ে কর্মবাঁধন তারে বাঁধে।
     ফলের আশা শিকল হয়ে জড়িয়ে ধরে জটিল ফাঁদে।
তোমার রাখী বাঁধো আঁটি--                 সকল বাঁধন যাবে কাটি,
     কর্ম তখন বীণার মতন বাজবে মধুর মূর্ছনাতে ॥
আরো দেখুন