গোপন প্রাণে একলা মানুষ যে তারে কাজের পাকে জড়িয়ে রাখিস নে॥ তার একলা ঘরের ধেয়ান হতে উঠুক-না গান নানা স্রোতে, তার আপন সুরের ভুবন-মাঝে তারে থাকতে দে॥ তোর প্রাণের মাঝে একলা মানুষ যে তারে দশের ভিড়ে ভিড়িয়ে রাখিস নে। কোন্ আরেক একা ওরে খোঁজে, সেই তো ওরই দরদ বোঝে-- যেন পথ খুঁজে পায়, কাজের ফাঁকে ফিরে না যায় সে॥
এই পেটিকা আমার বুকের পাঁজর যে রে-- সাবধান! সাবধান! তুমি ছুঁয়ো না, ছুঁয়ো না এরে। তোমার মরণ, নয় তো আমার মরণ-- যমের দিব্য করো যদি এরে হরণ-- ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না।