৪ (kachhe achhe dekhite na pao)

কাছে আছে দেখিতে না পাও,

তুমি কাহার সন্ধানে দূরে যাও।

মনের মতো কারে খুঁজে মর,

সে কি আছে ভুবনে,

সে যে রয়েছে মনে।

ওগো, মনের মতো সেই তো হবে,

তুমি শুভক্ষণে যাহার পানে চাও।

তোমার আপনার যে জন, দেখিলে না তারে।

তুমি যাবে কার দ্বারে।

যারে চাবে তারে পাবে না,

যে মন তোমার আছে, যাবে তাও।

রাগ: কাফি

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): অগ্রহায়ণ, ১২৯৫

রচনাকাল (খৃষ্টাব্দ): 1888

রচনাস্থান: কলকাতা, দার্জিলিং

স্বরলিপিকার: ইন্দিরা দেবী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

কেন জাগে না
Songs
কেন      জাগে না, জাগে না অবশ পরান--
          নিশিদিন অচেতন ধূলিশয়ান?।
          জাগিছে তারা নিশীথ-আকাশে,
          জাগিছে শত অনিমেষ নয়ান ॥
          বিহগ গাহে বনে ফুটে ফুলরাশি,
          চন্দ্রমা হাসে সুধাময় হাসি--
          তব মাধুরী কেন জাগে না প্রাণে?
          কেন হেরি না তব প্রেমবয়ান?।
          পাই জননীর অযাচিত স্নেহ,
          ভাই ভগিনী মিলি মধুময় গেহ
          কত ভাবে সদা তুমি আছ হে কাছে,
          কেন করি তোমা হতে দূরে প্রয়াণ?।
আরো দেখুন
না না না সখী, ভয় নেই
Songs
       না না না, সখী, ভয় নেই, ভয় নেই--
                   ফুল যবে সাঙ্গ করে খেলা  
                             ফল ধরে সেই।
                   হর্ষ-অচেতন বর্ষ
                             রেখে যাক মন্ত্রস্পর্শ
                                  নবতর ছন্দস্পন্দন॥
আরো দেখুন
নিত্য তোমার যে ফুল ফোটে
Songs
              নিত্য তোমার যে ফুল ফোটে ফুলবনে
তারি        মধু কেন মনমধুপে খাওয়াও না?
              নিত্যসভা বসে তোমার প্রাঙ্গণে,
তোমার     ভৃত্যের সেই সভায় কেন গাওয়াও না?।
              বিশ্বকমল ফুটে চরণচুম্বনে,
সে যে       তোমার মুখে মুখ তুলে চায় উন্মনে,
              আমার চিত্ত-কমলটিরে সেই রসে
কেন         তোমার পানে নিত্য-চাওয়া চাওয়াও না?।
              আকাশে ধায় রবি-তারা-ইন্দুতে,
তোমার     বিরামহারা নদীরা ধায় সিন্ধুতে,
              তেমনি করে সুধাসাগর-সন্ধানে
আমার       জীবনধারা নিত্য কেন ধাওয়াও না?
              পাখির কণ্ঠে আপনি জাগাও আনন্দ,
তুমি         ফুলের বক্ষে ভরিয়া দাও সুগন্ধ,
              তেমনি করে আমার হৃদয়ভিক্ষুরে
কেন         দ্বারে তোমার নিত্যপ্রসাদ পাওয়াও না?।
আরো দেখুন