৪০২ (kena jage na jage na)

কেন      জাগে না, জাগে না অবশ পরান--

          নিশিদিন অচেতন ধূলিশয়ান?।

          জাগিছে তারা নিশীথ-আকাশে,

          জাগিছে শত অনিমেষ নয়ান ॥

          বিহগ গাহে বনে ফুটে ফুলরাশি,

          চন্দ্রমা হাসে সুধাময় হাসি--

          তব মাধুরী কেন জাগে না প্রাণে?

          কেন হেরি না তব প্রেমবয়ান?।

          পাই জননীর অযাচিত স্নেহ,

          ভাই ভগিনী মিলি মধুময় গেহ

          কত ভাবে সদা তুমি আছ হে কাছে,

          কেন করি তোমা হতে দূরে প্রয়াণ?।

রাগ: বেহাগ

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): 1292

রচনাকাল (খৃষ্টাব্দ): 1886

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

তুই অবাক করে দিলি
Songs
                 তুই অবাক ক'রে দিলি আমায় মেয়ে।
                              পুরাণে শুনি না কি তপ করেছেন উমা
                                    রোদের জ্বলনে,
                                           তোর কি হল তাই।
আরো দেখুন
এই মলিন বস্ত্র
Songs
এই   মলিন বস্ত্র ছাড়তে হবে, হবে গো এইবার--
       আমার এই        মলিন অহংকার॥
দিনের কাজে ধুলা লাগি  অনেক দাগে হল দাগি,
এমনি তপ্ত হয়ে আছে সহ্য করা ভার।
আমার এই        মলিন অহংকার॥
এখন তো কাজ সাঙ্গ হল দিনের অবসানে--
হল রে তাঁর আসার সময়, আশা এল প্রাণে।
স্নান করে আয় এখন তবে    প্রেমের বসন পরতে হবে,
সন্ধ্যাবনের কুসুম তুলে গাঁথতে হবে হার।
                     ওরে আয়, সময় নেই যে আর॥
আরো দেখুন
আজি কোন্ সুরে বাঁধিব
Songs
আজি কোন্‌ সুরে বাঁধিব          দিন-অবসান-বেলারে
দীর্ঘ ধূসর অবকাশে               সঙ্গীজনবিহীন শূন্য ভবনে।--
সে কি মূক বিরহস্মৃতি গুঞ্জরণে          তন্দ্রাহারা ঝিল্লিরবে।
সে কি বিচ্ছেদরজনীর   যাত্রী বিহঙ্গের পক্ষধ্বনিতে।
সে কি অবগুণ্ঠিত প্রেমের         কুণ্ঠিত বেদনায় সম্‌বৃত দীর্ঘশ্বাসে।
সে কি উদ্ধত অভিমানে উদ্যত উপেক্ষায়          গর্বিত মঞ্জীরঝঙ্কারে॥
আরো দেখুন