১৭ (tui obak kare dili)

                 তুই অবাক ক'রে দিলি আমায় মেয়ে।

                              পুরাণে শুনি না কি তপ করেছেন উমা

                                    রোদের জ্বলনে,

                                           তোর কি হল তাই।

রাগ: মিশ্র ভৈরবী

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1344

রচনাকাল (খৃষ্টাব্দ): 1938

স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

Rendition

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

দিবসরজনী আমি যেন কার
Songs
দিবস রজনী, আমি যেন কার
আশায় আশায় থাকি।
(তাই) চমকিত মন, চকিত শ্রবণ,
তৃষিত আকুল আঁখি।
চঞ্চল হয়ে ঘুরিয়ে বেড়াই,
সদা মনে হয় যদি দেখা পাই,
"কে আসিছে" বলে চমকিয়ে চাই
কাননে ডাকিলে পাখি।
জাগরণে তারে না দেখিতে পাই,
থাকি স্বপনের আশে,
ঘুমের আড়ালে যদি ধরা দেয়,
বাঁধিব স্বপনপাশে।
এত ভালোবাসি, এত যারে চাই,
মনে হয় না তো সে যে কাছে নাই,
যেন এ বাসনা ব্যাকুল আবেগে,
তাহারে আনিবে ডাকি।
আরো দেখুন
আমার জীবনপাত্র উচ্ছলিয়া
Songs
          আমার জীবনপাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান--
      তুমি জান নাই, তুমি জান নাই,
তুমি জান নাই তার মূল্যের পরিমাণ।
            রজনীগন্ধা অগোচরে
যেমন রজনী স্বপনে ভরে
                  সৌরভে,
      তুমি জান নাই, তুমি জান নাই,
তুমি জান নাই, মরমে আমার ঢেলেছ তোমার গান।
      বিদায় নেবার সময় এবার হল--
            প্রসন্ন মুখ তোলো,
                  মুখ তোলো, মুখ তোলো--
মধুর মরণে পূর্ণ করিয়া সঁপিয়া যাব প্রাণ
                                          চরণে।
      যারে জান নাই, যারে জান নাই,
            যারে জান নাই,
তার    গোপন ব্যথার নীরব রাত্রি হোক আজি অবসান॥
আরো দেখুন
জয় ভৈরব
Songs
          জয় ভৈরব, জয় শঙ্কর!
জয়   জয় জয় প্রলয়ঙ্কর,   শঙ্কর শঙ্কর ॥
জয় সংশয়ভেদন,   জয় বন্ধনছেদন,
          জয় সঙ্কটসংহর   শঙ্কর শঙ্কর ॥
তিমিরহৃদ্‌বিদারণ   জ্বলদগ্নিনিদারুণ,
মরুশ্মশানসঞ্চর   শঙ্কর শঙ্কর!
বজ্রঘোষবাণী,   রুদ্র, শূলপাণি,
          মৃত্যুসিন্ধুসন্তর   শঙ্কর শঙ্কর ॥
আরো দেখুন