১৬ (phul bale dhanya ami)

         ফুল বলে, ধন্য আমি

                               ধন্য আমি মাটির 'পরে।

                   দেবতা ওগো, তোমার সেবা

                               আমার ঘরে।

                   জন্ম নিয়েছি ধূলিতে,

                   দয়া করে দাও ভুলিতে,

                               নাই ধূলি মোর অন্তরে।

                      নয়ন তোমার নত করো,

                      দলগুলি কাঁপে থরোথরো।

চরণপরশ দিয়ো দিয়ো,

                        ধূলির ধনকে করো স্বর্গীয়,

                                    ধরার প্রণাম আমি তোমার তরে॥

রাগ: ইমনকল্যাণ

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): 1340

রচনাকাল (খৃষ্টাব্দ): 1933

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

নীল দিগন্তে ওই
Songs
          নীল   দিগন্তে ওই ফুলের আগুন লাগল,
                   বসন্তে সৌরভের শিখা জাগল॥
আকাশের   লাগে ধাঁদা  রবির আলো ওই কি বাঁধা ॥
          বুঝি    ধরার কাছে আপনাকে সে মাগল,
                   সর্ষেক্ষেতে ফুল হয়ে তাই জাগল॥
          নীল          দিগন্তে মোর বেদনখানি লাগল,
                   অনেক কালের মনের কথা জাগল।
এল আমার হারিয়ে-যাওয়া   কোন্‌ ফাগুনের পাগল হাওয়া।
          বুঝি    এই ফাগুনে আপনাকে সে মাগল,
                   সর্ষেক্ষেতে ঢেউ হয়ে তাই জাগল॥
আরো দেখুন
ও দেখবি রে ভাই, আয় রে ছুটে
Songs
                   ও  দেখবি রে ভাই, আয় রে ছুটে,
                             মোদের বকুল গাছে
                       রাশি রাশি হাসির মত
                              ফুল কত ফুটেছে।
                   কত  গাছের তলায় ছড়াছড়ি
                               গড়াগড়ি যায়_
                   ও ভাই, সাবধানেতে আয় রে হেথা,
                               দিস নে দ'লে পায়!
আরো দেখুন
তারে কেমনে ধরিবে,
Songs
তারে    কেমনে ধরিবে, সখী, যদি ধরা দিলে।
তারে    কেমনে কাঁদাবে, যদি আপনি কাঁদিলে॥
        যদি    মন পেতে চাও, মন রাখো গোপনে।
        কে  তারে বাঁধিবে, তুমি আপনায় বাঁধিলে।
কাছে    আসিলে তো কেহ কাছে রহে না।
কথা    কহিলে তো কেহ কথা কহে না।
        হাতে পেলে ভূমিতলে ফেলে চলে যায়।
        হাসিয়ে ফিরায় মুখ কাঁদিয়ে সাধিলে।
আরো দেখুন