১৫ (swarna barne samujjal)

                    স্বর্ণবর্ণে সমুজ্জ্বল নব চম্পাদলে

                    বন্দিব শ্রীমুনীন্দ্রের পাদপদ্মতলে।

                    পুণ্যগন্ধে পূর্ণ বায়ু হল সুগন্ধিত,

                    পুষ্পমাল্যে করি তাঁর চরণ বন্দিত॥

রাগ: সাহানা

তাল: তেওরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1344

রচনাকাল (খৃষ্টাব্দ): 1938

স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

এই একলা মোদের হাজার মানুষ
Songs
এই একলা মোদের হাজার মানুষ দাদাঠাকুর,
এই আমাদের মজার মানুষ দাদাঠাকুর ।।
এই তো নানা কাজে, এই তো নানা সাজে,
এই আমাদের খেলার মানুষ দাদাঠাকুর ।
সব মিলনে মেলার মানুষ দাদাঠাকুর ।।
এই তো হাসির দলে, এই তো চোখের জলে,
এই তো সকল ক্ষণের মানুষ দাদাঠকুর ।
এই তো ঘরে ঘরে, এই তো বাহির করে
এই আমাদের কোণের মানুষ দাদাঠাকুর ।
এই আমাদের মনের মানুষ দাদাঠকুর।।
আরো দেখুন
ভালো যদি বাস সখী
Songs
            ভালো যদি বাস, সখী, কী দিব গো আর—
               কবির হৃদয় এই দিব উপহার ।।
          এত ভালোবাসা, সখী,   কোন্‌ হৃদে বলো দেখি—
            কোন্‌ হৃদে ফুটে এত ভাবের কুসুমভার ।।
          তা হলে এ হৃদিধামে  তোমারি তোমারি নামে
            বাজিবে মধুর স্বরে মরমবীণার তার ।
          যা-কিছু গাহিব গান  ধ্বনিবে তোমারি নাম—
            কী আছে কবির বলো, কী তোমারে দিব আর ।।
আরো দেখুন
দিন ফুরালো হে
Songs
     দিন ফুরালো হে সংসারী,
ডাকো তাঁরে ডাকো যিনি শ্রান্তিহারী ॥
          ভোলো সব ভবভাবনা,
     হৃদয়ে লহো হে শান্তিবারি ॥
আরো দেখুন