২৬ (ganer bhitar diye jakhan dekhi)

      গানের ভিতর দিয়ে যখন দেখি ভুবনখানি

      তখন তারে চিনি আমি,    তখন তারে জানি।

তখন তারি আলোর ভাষায়    আকাশ ভরে ভালোবাসায়,

      তখন তারি ধুলায় ধুলায় জাগে পরম বাণী ॥

      তখন সে যে বাহির ছেড়ে অন্তরে মোর আসে,

      তখন আমার হৃদয় কাঁপে তারি ঘাসে ঘাসে।

রূপের রেখা রসের ধারায়    আপন সীমা কোথায় হারায়,

      তখন দেখি আমার সাথে সবার কানাকানি ॥

রাগ: খাম্বাজ

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1325

রচনাকাল (খৃষ্টাব্দ): 1918

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

সন্ধ্যা হল গো
Songs
সন্ধ্যা হল গো-- ও মা,   সন্ধ্যা হল, বুকে ধরো।
অতল কালো স্নেহের মাঝে ডুবিয়ে আমায় স্নিগ্ধ করো ॥
ফিরিয়ে নে মা, ফিরিয়ে নে গো-- সব যে কোথায় হারিয়েছে গো
ছড়ানো এই জীবন, তোমার আঁধার-মাঝে হোক-না জড়ো ॥
আর আমারে বাইরে তোমার কোথাও যেন না যায় দেখা।
তোমার রাতে মিলাক আমার জীবনসাঁজের রশ্মিরেখা।
আমায় ঘিরি আমায় চুমি   কেবল তুমি, কেবল তুমি--
আমার ব'লে যা আছে, মা, তোমার ক'রে সকল হরো ॥
আরো দেখুন
ওই দেখ পশ্চিমে মেঘ ঘনালো
Songs
                  ওই দেখ্‌ পশ্চিমে মেঘ ঘনালো,
                                      মন্ত্র খাটবে মা, খাটবে--
                                   উড়ে যাবে শুষ্ক সাধনা সন্ন্যাসীর
                                      শুকনো পাতার মতন।
                                   নিববে বাতি, পথ হবে অন্ধকার,
                                      ঝড়ে-বাসা-ভাঙা পাখি
                                   ঘুরে ঘুরে পড়বে এসে মোর দ্বারে।
                                      দুরু দুরু করে মোর বক্ষ,
                                   মনের মাঝে ঝিলিক দিতেছে বিজুলি।
                                   দূরে যেন ফেনিয়ে উঠেছে সমুদ্র--
                                      তল নেই, কূল নেই তার।
                                      মন্ত্র খাটবে মা, খাটবে।
আরো দেখুন
কোথায় আলো
Songs
কোথায় আলো, কোথায় ওরে আলো!
বিরহানলে জ্বালো রে তারে জ্বালো।
     রয়েছে দীপ না আছে শিখা,
     এই কি ভালে ছিল রে লিখা--
ইহার চেয়ে মরণ সে যে ভালো।
বিরহানলে প্রদীপখানি জ্বালো।
বেদনাদূতী গাহিছে, "ওরে প্রাণ,
তোমার লাগি জাগেন ভগবান।
     নিশীথে ঘন অন্ধকারে
     ডাকেন তোরে প্রেমাভিসারে,
দুঃখ দিয়ে রাখেন তোর মান।
তোমার লাগি জাগেন ভগবান।'
গগনতল গিয়েছে মেঘে ভরি,
বাদল-জল পড়িছে ঝরি ঝরি।
     এ ঘোর রাতে কিসের লাগি
     পরান মম সহসা জাগি
এমন কেন করিছে মরি মরি।
বাদল-জল পড়িছে ঝরি ঝরি।
বিজুলি শুধু ক্ষণিক আভা হানে,
নিবিড়তর তিমির চোখে আনে।
     জানি না কোথা অনেক দূরে
     বাজিল প্রাণ গভীর সুরে,
সকল গান টানিছে পথপানে।
নিবিড়তর তিমির চোখে আনে।
কোথায় আলো, কোথায় ওরে আলো!
বিরহানলে জ্বালো রে তারে জ্বালো।
     ডাকিছে মেঘ, হাঁকিছে হাওয়া,
     সময় গেলে হবে না যাওয়া,
নিবিড় নিশা নিকষঘন কালো।
পরান দিয়ে প্রেমের দীপ জ্বালো।
আরো দেখুন