১১৪ (naho mata naho konya)

      নহ মাতা, নহ কন্যা, নহ বধূ, সুন্দরী রূপসী   হে নন্দনবাসিনী উর্বশী।

         গোষ্ঠে যবে নামে সন্ধ্যা শ্রান্ত দেহে স্বর্ণাঞ্চল টানি

           তুমি কোনো গৃহপ্রান্তে নাহি জ্বালো সন্ধ্যাদীপখানি।

              দ্বিধায় জড়িত পদে কম্প্রবক্ষে নম্রনেত্রপাতে

         স্মিতহাস্যে নাহি চল   লজ্জিত বাসরশয্যাতে   অর্ধরাতে।

              উষার উদয়-সম অনবগুণ্ঠিতা  তুমি অকুণ্ঠিতা।।

                সুরসভাতলে যবে নৃত্য করো পুলকে উল্লসি

                        হে বিলোল হিল্লোল উর্বশী,

                ছন্দে নাচি উঠে   সিন্ধুমাঝে তরঙ্গের দল,

                শস্যশীর্ষে শিহরিয়া কাঁপি উঠে ধরার অঞ্চল,

                তোমার মদির গন্ধ অন্ধ বায়ু বহে চারি ভিতে,

            মধুমত্ত ভৃঙ্গ-সম মুগ্ধ কবি ফিরে লুব্ধ চিতে   উদ্দাম গীতে।

                নূপুর গুঞ্জরি চলো আকুল-অঞ্চলা   বিদ্যুতচঞ্চলা।।

রাগ: মিশ্র কানাড়া

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): ২৩ অগ্রহায়ণ, ১৩০২

রচনাকাল (খৃষ্টাব্দ): ৮ ডিসেম্বর, ১৮৯৫

রচনাস্থান: জলপথে, শিলাইদহের অভিমুখে

স্বরলিপিকার: প্রফুল্লকুমার দাস

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

কেমনে শুধিব বলো
Songs
কেমনে শুধিব বলো তোমার এ ঋণ।
এ দয়া তোমার, মনে রবে চিরদিন।
যবে এ হৃদয়মাঝে ছিল না জীবন,
মনে হ'ত ধরা যেন মরুর মতন,
সে হৃদে ঢালিয়ে তব প্রেমবারিধার
নূতন জীবন যেন করিলে সঞ্চার।
একদিন এ হৃদয়ে বাজিত প্রেমের গান,
কবিতায় কবিতায় পূর্ণ যেন ছিল প্রাণ--
দিনে দিনে সুখগান থেমে গেল এ হৃদয়ে,
নিশীথশ্মশানসম আছিল নীরব হয়ে--
সহসা উঠেছে বাজি তব করপরশনে,
পুরানো সকল ভাব জাগিয়া উঠেছে মনে,
বিরাজিছে এ হৃদয়ে যেন নব-ঊষাকাল,
শূন্য হৃদয়ের যত ঘুচেছে আঁধারজাল।
কেমনে শুধিব বলো তোমার এ ঋণ।
এ দয়া তোমার, মনে রবে চিরদিন॥
আরো দেখুন
আমি নিশিদিন তোমায় ভালোবাসি
Songs
আমি    নিশিদিন তোমায় ভালোবাসি,
     তুমি     অবসরমত বাসিয়ো।
               নিশিদিন হেথায় বসে আছি,
তোমার    যখন মনে পড়ে আসিয়ো ॥
     আমি     সারানিশি তোমা-লাগিয়া
              রব বিরহশয়নে জাগিয়া--
তুমি     নিমেষের তরে প্রভাতে
     এসে    মুখপানে চেয়ে হাসিয়ো ॥
তুমি    চিরদিন মধুপবনে
     চির-    বিকশিত বনভবনে
যেয়ো    মনোমত পথ ধরিয়া
     তুমি    নিজ সুখস্রোতে ভাসিয়ো।
          যদি     তার মাঝে পড়ি আসিয়া
তবে     আমিও চলিব ভাসিয়া,
     যদি      দূরে পড়ি তাহে ক্ষতি কী--
               মোর    স্মৃতি মন হতে নাশিয়ো ॥
আরো দেখুন
ক্ষমা করো নাথ
Songs
            ক্ষমা করো নাথ, ক্ষমা করো।
      এ পাপের যে অভিসম্পাত
            হোক বিধাতার হাতে নিদারুণতর।
তুমি ক্ষমা করো, তুমি ক্ষমা করো।
আরো দেখুন