২১ (kemane shudhib balo)

কেমনে শুধিব বলো তোমার এ ঋণ।

এ দয়া তোমার, মনে রবে চিরদিন।

যবে এ হৃদয়মাঝে ছিল না জীবন,

মনে হ'ত ধরা যেন মরুর মতন,

সে হৃদে ঢালিয়ে তব প্রেমবারিধার

নূতন জীবন যেন করিলে সঞ্চার।

একদিন এ হৃদয়ে বাজিত প্রেমের গান,

কবিতায় কবিতায় পূর্ণ যেন ছিল প্রাণ--

দিনে দিনে সুখগান থেমে গেল এ হৃদয়ে,

নিশীথশ্মশানসম আছিল নীরব হয়ে--

সহসা উঠেছে বাজি তব করপরশনে,

পুরানো সকল ভাব জাগিয়া উঠেছে মনে,

বিরাজিছে এ হৃদয়ে যেন নব-ঊষাকাল,

শূন্য হৃদয়ের যত ঘুচেছে আঁধারজাল।

কেমনে শুধিব বলো তোমার এ ঋণ।

এ দয়া তোমার, মনে রবে চিরদিন॥

রাগ: সিন্ধু-কাফি

তাল: অজ্ঞাত

রচনাকাল (বঙ্গাব্দ): 1291

রচনাকাল (খৃষ্টাব্দ): 1884

Rendition

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

আমার দিন ফুরালো
Songs
আমার  দিন ফুরালো ব্যাকুল বাদলসাঁঝে
          গহন মেঘের নিবিড় ধারার মাঝে॥
     বনের ছায়ায় জলছলছল সুরে
     হৃদয় আমার কানায় কানায় পূরে।
     খনে খনে ওই গুরুগুরু তালে তালে
          গগনে গগনে গভীর মৃদঙ বাজে॥
কোন্‌        দূরের মানুষ যেন এল আজ কাছে,
          তিমির-আড়ালে নীরবে দাঁড়ায়ে আছে।
     বুকে দোলে তার বিরহব্যথার মালা
     গোপন-মিলন-অমৃতগন্ধ-ঢালা।
     মনে হয় তার চরণের ধ্বনি জানি--
          হার মানি তার অজানা জনের সাজে॥
আরো দেখুন
ছি ছি সখা, কী করিলে
Songs
        ছি ছি সখা,কী করিলে,             কোন্ প্রাণে পরশিলে— 
                কামিনীকুসুম ছিল বন আলো করিয়া।
        মানুষ-পরশ-ভরে             শিহরিয়া সকাতরে
                ওই-যে শতধা হয়ে পড়িল গো ঝরিয়া।
        জান তো কামিনী-সতী              কোমল কুসুম অতি— 
                দূর হতে দেখিবার,ছুঁইবার নহে সে।
        দূর হতে মৃদু বায়                গন্ধ তার দিয়ে যায়,
                কাছে গেল মানুষের শ্বাস নাহি সহে সে।
        মধুপের পদক্ষেপে            পড়িতেছে কেঁপে কেঁপে,
                কাতর হতেছে কত প্রভাতের সমীরে।
        পরশিতে রবিকর                 শুকাইছে কলেবর,
                শিশিরের ভরটুকু সহিছে না শরীরে।
        হেন কোমলতাময়                ফুল কি না ছুঁলে নয়— 
                হায় রে কেমন বন ছিল আলো করিয়া।
        মানুষ-পরশ-ভরে                  শিহরিয়া সকাতরে
                ওই-যে শতধা হয়ে পড়িল গো ঝরিয়া।।
আরো দেখুন
এরে ক্ষমা কোরো সখা
Songs
             এরে ক্ষমা কোরো সখা,
             এ যে এল তব আঁখি ভুলাতে,
                  শুধু ক্ষণকালতরে মোহ-দোলায় দুলাতে,
                                 আঁখি ভুলাতে।
             মায়াপুরী হতে এল নাবি,
             নিয়ে এল স্বপ্নের চাবি,
                  তব কঠিন হৃদয়-দুয়ার খুলাতে,
                                 আঁখি ভুলাতে॥
আরো দেখুন