২২ (e bhalobasar jadi dite)

এ ভালোবাসার যদি দিতে প্রতিদান--

একবার মুখ তুলে চাহিয়া দেখিতে যদি

    যখন দুখের জল বর্ষিত নয়ান--

শ্রান্ত ক্লান্ত হয়ে যবে ছুটে আসিতাম, সখী,

    ওই মধুময় কোলে দিতে যদি স্থান--

তা হলে, তা হলে, সখী, চিরজীবনের তরে

    দারুণযাতনাময় হ'ত না পরান।

একটি কথায় তব একটু স্নেহের স্বরে

    যদি যায় জুড়াইয়া হৃদয়ের জ্বালা,

তবে সেইটুকু, সখী, কোরো অভাগার তরে--

    নহিলে হৃদয় যাবে ভেঙেচুরে বালা!

একবার মুখ তুলে চেয়ো এ মুখের পানে--

    মুছায়ে দিয়ো গো, সখী, নয়নের জল--

তোমার স্নেহের ছায়ে আশ্রয় দিয়ো গো মোরে,

    আমার হৃদয় মন বড়োই দুর্বল।

সংসারের স্রোতে ভেসে কত দূর যাব চলে--

    আমি কোথা রব আর তুমি কোথা রবে।

কত বর্ষ হবে গত, কত সূর্য হবে অস্ত,

    আছিল নূতন যাহা পুরাতন হবে।

তখন সহসা যদি দেখা হয় দুইজনে--

    আসি যদি কহিবারে মরমের ব্যথা--

তখন সঙ্কোচভরে দূরে কি যাইবে সরে।

    তখন কি ভালো করে কবে নাকো কথা।

রাগ: কাফি

তাল: অজ্ঞাত

রচনাকাল (বঙ্গাব্দ): 1291

রচনাকাল (খৃষ্টাব্দ): 1885

Rendition

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

দেখো সখা, ভুল করে ভালোবেসো না
Songs
দেখো সখা ভুল করে ভালোবেসো না।
আমি ভালোবাসি বলে কাছে এসো না।
তুমি যাহে সুখী হও তাই করো সখা,
আমি সুখী হব বলে যেন হেসো না।
আপন বিরহ লয়ে আছি আমি ভালো,
কী হবে চির আঁধারে নিমেষের আলো।
আশা ছেড়ে ভেসে যাই, যা হবার হবে তাই,
আমার অদৃষ্ট-স্রোতে তুমি ভেসো না।
আরো দেখুন
কী কথা বলিস তুই
Songs
                 কী কথা বলিস তুই,
                                      আমি যে তোর ভাষা বুঝি নে।
                             তোর মুখে কে দিল এমন বাণী।
                      স্বপ্নে কি কেউ ভর করেছে তোকে
                                      তোর গতজন্মের সাথি।
                             আমি যে তোর ভাষা বুঝি নে।
আরো দেখুন
পিনাকেতে লাগে টঙ্কার
Songs
                   পিনাকেতে লাগে টঙ্কার--
          বসুন্ধরার পঞ্জরতলে কম্পন জাগে শঙ্কার ॥
আকাশেতে ঘোরে ঘূর্ণি     সৃষ্টির বাঁধ চূর্ণি,
          বজ্রভীষণ গর্জনরব প্রলয়ের জয়ডঙ্কার ॥
                   স্বর্গ উঠিছে ক্রন্দি,    সুরপরিষদ বন্দী--
          তিমিরগহন দুঃসহ রাতে উঠে শৃঙ্খলঝঙ্কার।
দানবদন্ত তর্জি     রুদ্র উঠিল গর্জি--
          লণ্ডভণ্ড লুটিল ধুলায় অভ্রভেদী অহঙ্কার ॥
আরো দেখুন