২৫ (ki karinu hay)

                         কি করিনু হায়!

              এ ত নয় রে করিশিশু, ঋষির তনয়!

              নিঠুর প্রখর বাণে রুধিরে আপ্লুতকায়

              কার রে প্রাণের বাছা ধুলাতে লুটায়!

              কি কুলগ্নে না জানি রে ধরিলাম বাণ,

              কি মহাপাতকে কার বধিলাম প্রাণ!

              দেবতা, অমৃতনীরে হারা-প্রাণ দাও ফিরে,

              নিয়ে যাও মায়ের কোলে মায়ের বাছায়!

রাগ: বেহাগ-খাম্বাজ

তাল: আড়াঠেকা

রচনাকাল (বঙ্গাব্দ): 1289

রচনাকাল (খৃষ্টাব্দ): 1882

স্বরলিপিকার: ইন্দিরা দেবী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

হাসি কেন নাই ও
Songs
হাসি কেন নাই ও নয়নে!         ভ্রমিতেছ মলিন-আননে।
দেখো, সখী, আঁখি তুলি         ফুলগুলি ফুটেছে কাননে॥
তোমারে মলিন দেখি    ফুলেরা কাঁদিছে সখী
শুধাইছে বনলতা         কত কথা        আকুল বচনে॥
এসো সখী, এসো হেথা,          একটি কহো গো কথা--
বলো, সখী, কার লাগি পাইয়াছ মনোব্যথা।
বলো, সখী, মন তোর  আছে ভোর      কাহার স্বপনে॥
আরো দেখুন
তুমি যে সুরের আগুন
Songs
তুমি যে          সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে,
এ আগুন        ছড়িয়ে গেল সব খানে॥
যত সব          মরা গাছের ডালে ডালে
                   নাচে আগুন তালে তালে     রে,
আকাশে         হাত তোলে সে কার পানে ॥
আঁধারের        তারা যত অবাক্‌ হয়ে রয় চেয়ে,
কোথাকার       পাগল হাওয়া বয় ধেয়ে।
নিশীথের         বুকের মাঝে এই-যে অমল
                   উঠল ফুটে স্বর্ণকমল,
আগুনের        কী গুণ আছে কে জানে ॥
আরো দেখুন
গানের ডালি ভরে
Songs
          গানের ডালি ভরে দে গো উষার কোলে--
     আয় গো তোরা, আয় গো তোরা, আয় গো চলে ॥
চাঁপার কলি চাঁপার গাছে    সুরের আশায় চেয়ে আছে,
          কান পেতেছে নতুন পাতা গাইবি ব'লে ॥
              কমলবরণ গগন-মাঝে
              কমলচরণ ওই বিরাজে
ওইখানে তোর সুর ভেসে যাক,   নবীন প্রাণের ওই দেশে যাক,
          ওই যেখানে সোনার আলোর দুয়ার খোলে ॥
আরো দেখুন