২৬ (ki dosh karechhi tomar)

                  কি দোষ করেছি তোমার,

                     কেন গো হানিলে বাণ!

                     একই বাণে বধিলে যে

                     দুটি অভাগার প্রাণ!

                     শিশু বনচারী আমি

                     কিছুই নাহিক জানি--

                     ফল মূল তুলে আনি,

                     করি সামবেদ গান!

                     জন্মান্ধ জনক মম

                     তৃষায় কাতর হয়ে

                     রয়েছেন পথ চেয়ে_

                     কখন যাব বারি লয়ে।

                     মরণান্তে নিয়ে যেও,

                     এ দেহ তাঁর কোলে দিও--

                     দেখো, দেখো ভুলোনাকো,

                     কোরো তাঁরে বারিদান!

                     মার্জ্জনা করিবেন পিতা,

                     তাঁর যে দয়ার প্রাণ!

রাগ: মিশ্র খট

তাল: ঝাঁপতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1289

রচনাকাল (খৃষ্টাব্দ): 1882

স্বরলিপিকার: ইন্দিরা দেবী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

কাছে আছে দেখিতে না পাও
Songs
কাছে আছে দেখিতে না পাও,
তুমি কাহার সন্ধানে দূরে যাও।
মনের মতো কারে খুঁজে মর,
সে কি আছে ভুবনে,
সে যে রয়েছে মনে।
ওগো, মনের মতো সেই তো হবে,
তুমি শুভক্ষণে যাহার পানে চাও।
তোমার আপনার যে জন, দেখিলে না তারে।
তুমি যাবে কার দ্বারে।
যারে চাবে তারে পাবে না,
যে মন তোমার আছে, যাবে তাও।
আরো দেখুন
ও কী কোথা বল, সখী
Songs
        ও কী কথা বল সখী,   ছি ছি,   ও কথা মনে এনো না।।
          আজি সুখের দিনে জগত হাসিছে,
            হেরো লো দশ দিশি   হরষে ভাসিছে—
              আজি ও ম্লান মুখ   প্রাণে যে সহে না।
                সুখের দিনে, সখী,   কেন ও ভাবনা ।।
আরো দেখুন
আহা, কেমনে বধিল তোরে
Songs
          আহা, কেমনে বধিল তোরে!
            তুই যে স্নেহের পুতলি, সুকুমার শিশু ওরে!
            বড় কি বেজেছে বুকে, বাছা রে,
            কোলে আয়, কোলে আয় একবার--
            ধূলোতে কেন লুটায়ে, রাখিব বুকে ক'রে!
আরো দেখুন