৪ (kachhe achhe dekhite na pao)

কাছে আছে দেখিতে না পাও,

তুমি কাহার সন্ধানে দূরে যাও।

মনের মতো কারে খুঁজে মর,

সে কি আছে ভুবনে,

সে যে রয়েছে মনে।

ওগো, মনের মতো সেই তো হবে,

তুমি শুভক্ষণে যাহার পানে চাও।

তোমার আপনার যে জন, দেখিলে না তারে।

তুমি যাবে কার দ্বারে।

যারে চাবে তারে পাবে না,

যে মন তোমার আছে, যাবে তাও।

রাগ: কাফি

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): অগ্রহায়ণ, ১২৯৫

রচনাকাল (খৃষ্টাব্দ): 1888

রচনাস্থান: কলকাতা, দার্জিলিং

স্বরলিপিকার: ইন্দিরা দেবী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

কী করিয়া সাধিলে অসাধ্য ব্রত
Songs
         কী করিয়া সাধিলে অসাধ্য ব্রত
            কহো বিবরিয়া।
জানি যদি প্রিয়ে, শোধ দিব
            এ জীবন দিয়ে এই মোর পণ॥
            তোমা লাগি যা করেছি
            কঠিন সে কাজ,
আরো সুকঠিন আজ তোমারে সে কথা বলা।
      বালক কিশোর উত্তীয় তার নাম,
            ব্যর্থ প্রেমে মোর মত্ত অধীর;
মোর অনুনয়ে তব চুরি-অপবাদ
                  নিজ-'পরে লয়ে
            সঁপেছে আপন প্রাণ।
আরো দেখুন
পাছে সুর ভুলি
Songs
          পাছে    সুর ভুলি এই ভয় হয়--
          পাছে    ছিন্ন তারের জয় হয়॥
পাছে    উৎসবক্ষণ তন্দ্রালসে হয় নিমগন,    পুণ্য লগন
          হেলায় খেলায় ক্ষয় হয়--
     পাছে     বিনা গানেই মিলনবেলা ক্ষয় হয়॥
     যখন    তাণ্ডবে মোর ডাক পড়ে
পাছে    তার তালে মোর তাল না মেলে    সেই ঝড়ে।
যখন    মরণ এসে ডাকবে শেষে বরণ-গানে,    পাছে প্রাণে
          মোর বাণী সব লয় হয়--
     পাছে    বিনা গানেই বিদায়বেলা লয় হয়॥
আরো দেখুন
ফেলে রাখলেই কি পড়ে রবে
Songs
ফেলে       রাখলেই কি পড়ে রবে   ও অবোধ।
যে তার     দাম জানে সে কুড়িয়ে লবে   ও অবোধ ॥
ও যে        কোন্‌ রতন তা দেখ্‌-না ভাবি,   ওর 'পরে কি ধুলোর দাবি?
ও            হারিয়ে গেলে তাঁরি গলার হার গাঁথা যে ব্যর্থ হবে ॥
ওর           খোঁজ পড়েছে জানিস নে তা?
তাই         দূত বেরোল হেথা সেথা।
যারে         করলি হেলা সবাই মিলি   আদর যে তার বাড়িয়ে দিলি--
যারে         দরদ দিলি তার ব্যথা কি সেই দরদীর প্রাণে সবে?
আরো দেখুন