৪৩ (ki kariya sadhile osadhyo broto)

         কী করিয়া সাধিলে অসাধ্য ব্রত

            কহো বিবরিয়া।

জানি যদি প্রিয়ে, শোধ দিব

            এ জীবন দিয়ে এই মোর পণ॥

            তোমা লাগি যা করেছি

            কঠিন সে কাজ,

আরো সুকঠিন আজ তোমারে সে কথা বলা।

      বালক কিশোর উত্তীয় তার নাম,

            ব্যর্থ প্রেমে মোর মত্ত অধীর;

মোর অনুনয়ে তব চুরি-অপবাদ

                  নিজ-'পরে লয়ে

            সঁপেছে আপন প্রাণ।

রাগ: কেদারা

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): আশ্বিন, ১৩৪৩

রচনাকাল (খৃষ্টাব্দ): 1936

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: শান্তিদেব ঘোষ, সুশীলকুমার ভঞ্জচৌধুরী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

আজি গোধূলিলগনে এই
Songs
          আজি     গোধূলিলগনে এই বাদলগগনে
              তার    চরণধ্বনি আমি হৃদয়ে গণি--
          'সে আসিবে' আমার মন বলে সারাবেলা,
              অকারণ পুলকে আঁখি ভাসে জলে॥
          অধীর পবনে তার উত্তরীয়   দূরের পরশন দিল কি ও
     রজনীগন্ধার পরিমলে    'সে আসিবে' আমার মন বলে।
উতলা হয়েছে মালতীর লতা,    ফুরালো না তাহার মনের কথা।
          বনে বনে আজি একি কানাকানি,
              কিসের বারতা ওরা পেয়েছে না জানি,
                   কাঁপন লাগে দিগঙ্গনার বুকের আঁচলে--
                        'সে আসিবে' আমার মন বলে॥
আরো দেখুন
তোমার দ্বারে কেন আসি
Songs
তোমার দ্বারে কেন আসি ভুলেই যে যাই,   কতই কী চাই--
         দিনের শেষে ঘরে এসে লজ্জা যে পাই ॥
   সে-সব চাওয়া সুখে দুখে   ভেসে বেড়ায় কেবল মুখে,
                     গভীর বুকে
      যে চাওয়াটি গোপন তাহার কথা যে নাই ॥
         বাসনা সব বাঁধন যেন কুঁড়ির গায়ে--
         ফেটে যাবে, ঝরে যাবে দখিন-বায়ে।
একটি চাওয়া ভিতর হতে    ফুটবে তোমার ভোর-আলোতে
                     প্রাণের স্রোতে--
         অন্তরে সেই গভীর আশা বয়ে বেড়াই ॥
আরো দেখুন
বলে, দাও জল, দাও জল
Songs
                       বলে,   দাও জল, দাও জল।
             দেব আমি কে দিয়েছে হেন সম্বল।
                      কালো মেঘ-পানে চেয়ে
                          এল ধেয়ে
                                চাতক বিহ্বল--
                         বলে,   দাও জল।
                    ভূমিতলে হারা
                          উৎসের ধারা
                                অন্ধকারে
                                      কারাগারে।
                                কার সুগভীর বাণী
                                      দিল হানি
                                   কালো শিলাতল--
                                        বলে    দাও জল॥
                                   --
আরো দেখুন