৪২ (irabe thakis sokhi)

          নীরবে থাকিস সখী,ও তুই নীরবে থাকিস।

      তোর প্রেমেতে আছে যে কাঁটা

            তারে   আপন বুকে বিঁধিয়ে রাখিস।

দয়িতেরে দিয়েছিলি সুধা,

      আজিও তাহে মেটে নি ক্ষুধা--

            এখনি তাহে মিশাবি কি বিষ।

যে জ্বলনে তুই মরিবি মরমে মরমে

      কেন তারে বাহিরে ডাকিস॥

রাগ: বাউল

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1345

রচনাকাল (খৃষ্টাব্দ): 1939

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: সুশীলকুমার ভঞ্জচৌধুরী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

মন রে ওরে
Songs
          মন রে ওরে মন,    তুমি    কোন্‌ সাধনার ধন!
          পাই নে তোমায় পাই নে, শুধু খুঁজি সারাক্ষণ ॥
রাতের তারা চোখ না বোজে-- অন্ধকারে তোমায় খোঁজে,
          দিকে দিকে বেড়ায় ডেকে দখিন-সমীরণ ॥
          সাগর যেমন জাগায় ধ্বনি,         খোঁজে নিজের রতনমণি,
তেমনি করে আকাশ ছেয়ে  অরুণ আলো যায় যে চেয়ে--
          নাম ধ'রে তোর বাজায় বাঁশি কোন্‌ আজানা জন ॥
আরো দেখুন
রাজ-অধিকার, তব ভালে জয়মালা
Songs
                      রাজ-অধিরাজ, তব ভালে জয়মালা—
                      ত্রিপুরপুরলক্ষ্মী বহে তব বরণডালা ।।
      ক্ষীণজনভয়তরণ তব অভয় বাণী,     দীনজনদুখহরণনিপুণ, তব পাণি,
                      তরুণ তব মুখচন্দ্র করুণরস-ঢালা।।
      গুণিরসিকসেবিত উদার তব দ্বারে      মঙ্গল বিরাজিত বিচিত্র উপচারে—
                গুণ-অরুণ-কিরণে তব সব ভুবন আলা।।
আরো দেখুন
আমার নিখিল ভুবন
Songs
আমার নিখিল ভুবন হারালেম আমি যে।
বিশ্ববীণার রাগিনী যায় থামি যে।
গৃহহারা হৃদয় যায় আলোহারা পথে হায়—
গহন তিমির গুহাতলে যাই নামি যে।
তোমারি নয়নে সন্ধ্যাতারার আলো,
আমার পথের অন্ধকারে জ্বালো জ্বালো।
মরীচিকার পিছে পিছে তৃষ্ণাতপ্ত প্রহর কেটেছে মিছে।
দিন-অবসানে তোমারই হৃদয়ে
শ্রান্ত পান্থ অমৃততীর্থগামী যে॥
আরো দেখুন