৪১ (kaho kaho more priye)

            কহো কহো মোরে প্রিয়ে,

আমারে করেছ মুক্ত কী সম্পদ দিয়ে।

            অয়ি বিদেশিনী,

      তোমার কাছে আমি কত ঋণে ঋণী।

রাগ: গৌড়মল্লার

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): আশ্বিন, ১৩৪৩

রচনাকাল (খৃষ্টাব্দ): 1936

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: সুশীলকুমার ভঞ্জচৌধুরী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

থামাও রিমিকি-ঝিমিকি বরিষন
Songs
থামাও   রিমিকি-ঝিমিকি বরিষন, ঝিল্লিঝনক-ঝন-নন,   হে শ্রাবণ।
              ঘুচাও ঘুচাও স্বপ্নমোহ-অবগুণ্ঠন ঘুচাও॥
                   এসো হে, এসো হে, দুর্দম বীর এসো হে।
     ঝড়ের রথে   অগম পথে   জড়ের বাধা যত করো উন্‌মূলন॥
জ্বালো জ্বালো বিদ্যুতশিখা জ্বালো,
          দেখাও তিমিরভেদী দীপ্তি তোমার দেখাও।
দিগ্বিজয়ী তব বাণী দেহো আনি,  গগনে গগনে সুপ্তিভেদী তব গর্জন জাগাও॥
আরো দেখুন
যদি তারে নাই
Songs
যদি তারে নাই চিনি গো সে কি আমায় নেবে চিনে
এই নব ফাল্গুনের দিনে--    জানি নে জানি নে॥
সে কি আমার কুঁড়ির কানে    কবে কথা গানে গানে,        
পরান তাহার নেবে কিনে    এই নব ফাল্গুনের দিনে--
                জানি নে, জানি নে॥
    সে কি    আপন রঙে ফুল রাঙাবে।
    সে কি    মর্মে এসে ঘুম ভাঙাবে।  
ঘোমটা আমার নতুন পাতার    হঠাৎ দোলা পাবে কি তার। ,
গোপন কথা নেবে জিনে    এই নব ফাল্গুনের দিনে--
                জানি নে, জানি নে॥
আরো দেখুন
প্রেমের জোয়ারে ভাসাবে
Songs
প্রেমের জোয়ারে    ভাসাবে দোঁহারে--  বাঁধন খুলে দাও, দাও দাও দাও।
ভুলিব ভাবনা,    পিছনে চাব না,--  পাল তুলে দাও, দাও দাও দাও॥
      প্রবল পবনে তরঙ্গ তুলিল,    হৃদয় দুলিল, দুলিল দুলিল--
পাগল হে নাবিক,    ভুলাও দিগ্‌বিদিক,--  পাল তুলে দাও, দাও দাও দাও॥
আরো দেখুন