২৪৩ (tomar dware kena asi)

তোমার দ্বারে কেন আসি ভুলেই যে যাই,   কতই কী চাই--

         দিনের শেষে ঘরে এসে লজ্জা যে পাই ॥

   সে-সব চাওয়া সুখে দুখে   ভেসে বেড়ায় কেবল মুখে,

                     গভীর বুকে

      যে চাওয়াটি গোপন তাহার কথা যে নাই ॥

         বাসনা সব বাঁধন যেন কুঁড়ির গায়ে--

         ফেটে যাবে, ঝরে যাবে দখিন-বায়ে।

একটি চাওয়া ভিতর হতে    ফুটবে তোমার ভোর-আলোতে

                     প্রাণের স্রোতে--

         অন্তরে সেই গভীর আশা বয়ে বেড়াই ॥

রাগ: ভৈরবী

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): অগ্রহায়ণ, ১৩২৫

রচনাকাল (খৃষ্টাব্দ): 1918

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

এসে শরতের অমল
Songs
এসো শরতের অমল মহিমা, এসো হে ধীরে।
                   চিত্ত বিকাশিবে চরণ ঘিরে॥
বিরহতরঙ্গে অকূলে সে দোলে
                   দিবাযামিনী আকুল সমীরে॥
আরো দেখুন
ওহে সুন্দর, মম
Songs
ওহে     সুন্দর, মম গৃহে আজি পরমোৎসব-রাতি
     রেখেছি কনকমন্দিরে কমলাসন পাতি॥
          তুমি    এসো হৃদে এসো, হৃদিবল্লভ হৃদয়েশ,
          মম    অশ্রুনেত্রে কর' বরিষন করুণ-হাস্যভাতি॥
তব   কণ্ঠে দিব মালা,   দিব    চরণে ফুলডালা--
     আমি      সকল কুঞ্জকানন ফিরি এসেছি যূথী জাতি।
          তব পদতললীনা    আমি    বাজাব স্বর্ণবীণা--
          বরণ করিয়া লব তোমারে মম মানসসাথি॥
আরো দেখুন
বনে বনে সবে মিলে
Songs
           বনে বনে সবে মিলে চল হো! চল হো!
           ছুটে আয়, শিকারে কে রে যাবি আয়!
                 এমন রজনী বহে যায় রে!
           ধনু বাণ বল্লম লয়ে হাতে
                আয়, আয়, আয়, আয় রে!
                বাজা শিঙ্গা ঘন ঘন--
                শব্দে কাঁপিবে বন,
                আকাশ ফেটে যাবে,
                চমকিবে পশু পাখী সবে,
                ছুটে যাবে কাননে কাননে--
                চারি দিক ঘিরে যাব পিছে পিছে
                হোঃ হোঃ হোঃ হোঃ!
আরো দেখুন