৬ (tumi je surer agun)

তুমি যে          সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে,

এ আগুন        ছড়িয়ে গেল সব খানে॥

যত সব          মরা গাছের ডালে ডালে

                   নাচে আগুন তালে তালে     রে,

আকাশে         হাত তোলে সে কার পানে ॥

আঁধারের        তারা যত অবাক্‌ হয়ে রয় চেয়ে,

কোথাকার       পাগল হাওয়া বয় ধেয়ে।

নিশীথের         বুকের মাঝে এই-যে অমল

                   উঠল ফুটে স্বর্ণকমল,

আগুনের        কী গুণ আছে কে জানে ॥

রাগ: বাউল

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ২৮ চৈত্র, ১৩২০

রচনাকাল (খৃষ্টাব্দ): ৭ এপ্রিল, ১৯১৪

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: ইন্দিরা দেবী, দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

দৈবে তুমি কখন
Songs
     দৈবে তুমি কখন নেশায় পেয়ে
আপন মনে যাও তুমি   গান গেয়ে গেয়ে।
     যে আকাশে সুরের লেখা লেখো
          তার পানে রই চেয়ে চেয়ে॥
হৃদয় আমার অদৃশ্যে যায় চলে,   চেনা দিনের ঠিক-ঠিকানা ভোলে,
     মৌমাছিরা আপনা হারায় যেন   গন্ধের পথ বেয়ে বেয়ে॥
              গানের টানা-জালে
     নিমেষ-ঘেরা গহন থেকে তোলে অসীমকালে।
মাটির আড়াল করি ভেদন   সুরলোকের আনে বেদন,
          মর্তলোকের বীণার তারে   রাগিণী দেয় ছেয়ে॥
আরো দেখুন
সকল জনম ভরে
Songs
সকল জনম ভ'রে         ও মোর দরদিয়া,
কাঁদি কাঁদাই তোরে      ও মোর দরদিয়া ॥
          আছ হৃদয়-মাঝে
সেথা    কতই ব্যথা বাজে,
ওগো    এ কি তোমায় সাজে
                   ও মোর দরদিয়া?।
এই      দুয়ার-দেওয়া ঘরে
কভু    আঁধার নাহি সরে,
তবু     আছ তারি 'পরে
                   ও মোর দরদিয়া।
সেথা    আসন হয় নি পাতা,
সেথা    মালা হয় নি গাঁথা,
আমার  লজ্জাতে হেঁট মাথা
                   ও মোর দরদিয়া ॥
আরো দেখুন
দ্বারে কেন দিলে
Songs
                   দ্বারে কেন দিলে নাড়া ওগো মালিনী!
                   কার কাছে পাবে সাড়া ওগো মালিনী॥
তুমি তো তুলেছ ফুল, গেঁথেছ মালা,   আমার আঁধার ঘরে লেগেছে তালা।
                   খুঁজে তো পাই নি পথ, দীপ জ্বালি নি॥
                   ওই দেখো গোধূলির ক্ষীণ আলোতে
                   দিনের শেষের সোনা ডোবে কালোতে।
আঁধার নিবিড় হলে আসিয়ো পাশে,   যখন দূরের আলো জ্বালে আকাশে
                   অসীম পথের রাতি   দীপশালিনী॥
আরো দেখুন