৭ (tomar bina amar manomajhe)

তোমার বীণা আমার মনোমাঝে

কখনো শুনি, কখনো ভুলি, কখনো শুনি না যে ॥

আকাশ যবে শিহরি উঠে গানে

গোপন কথা কহিতে থাকে ধরার কানে কানে--

তাহার মাঝে সহসা মাতে বিষম কোলাহলে

আমার মনে বাঁধনহারা স্বপন দলে দলে।

হে বীণাপাণি, তোমার সভাতলে

আকুল হিয়া উন্মাদিয়া বেসুর হয়ে বাজে ॥

তোমার বানী কখনো শুনি কখনো শুনি না যে॥

চলিতেছিনু তব কমলবনে,

পথের মাঝে ভুলালো পথ উতলা সমীরণে।

তোমার সুর ফাগুনরাতে জাগে,

তোমার সুর অশোকশাখে অরুণরেণুরাগে।

সে সুর বাহি চলিতে চাহি আপন-ভোলা মনে

গুঞ্জরিত-ত্বরিত-পাখা মধুকরের সনে।

কুহেলী কেন জড়ায় আবরণে--

আঁধারে আলো আবিল করে, আঁখি যে মরে লাজে,

তোমার বানী কখনো শুনি কখনো শুনি না যে॥

রাগ: আশাবরী-ভৈরবী

তাল: ঝম্পক

রচনাকাল (বঙ্গাব্দ): ২ চৈত্র, ১৩৩২

রচনাকাল (খৃষ্টাব্দ): ১৩ মার্চ, ১৯২৬

রচনাস্থান: আলিপুর, কলকাতা (প্রশান্তচন্দ্র মহলানবিশের আলিপুরের বাড়িতে)

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

সবে আনন্দ করো
Songs
          সবে আনন্দ করো
প্রিয়তম নাথে লয়ে যতনে হৃদয়ধামে ॥
সঙ্গীতধ্বনি জাগাও জগতে প্রভাতে
স্তব্ধ গগন পূর্ণ করো ব্রহ্মনামে ॥
আরো দেখুন
আমার ভুবন তো
Songs
আমার   ভুবন তো আজ হল কাঙাল, কিছু তো নাই বাকি,
     ওগো নিঠুর, দেখতে পেলে তা কি॥
তার         সব ঝরেছে, সব মরেছে,   জীর্ণ বসন ওই পরেছে--
     প্রেমের দানে নগ্ন প্রাণের লজ্জা দেহো ঢাকি॥
কুঞ্জে তাহার গান যা ছিল কোথায় গেল ভাসি।
এবার তাহার শূন্য হিয়ায় বাজাও তোমার বাঁশি।
তার   দীপের আলো কে নিভালো,   তারে তুমি জ্বালো জ্বালো--
     আমার আপন আঁধার আমার আঁখিরে দেয় ফাঁকি॥
আরো দেখুন
ইহাদের করো আশির্বাদ
Songs
                    ইহাদের করো আশীর্বাদ । 
      ধরায় উঠিছে ফুটি ক্ষুদ্র প্রাণগুলি,  নন্দনের এনেছে সংবাদ ।
      এই হাসিমুখগুলি             হাসি পাছে যায় ভুলি,
               পাছে ঘেরে আঁধার প্রমাদ,
      ইহাদের কাছে ডেকে       বুকে রেখে, কোলে রেখে,
               তোমরা করো গো আশীর্বাদ । 
      বলো, ‘সুখে যাও চলে          ভবের তরঙ্গ দ’লে
               স্বর্গ হতে আসুক বাতাস–
      সুখ দুঃখ কোরো হেলা,         সে কেবল ঢেউখেলা
               নাচিবে তোদের চারিপাশ ।’ 
আরো দেখুন