১২ (ihader karo ashirbad)

                    ইহাদের করো আশীর্বাদ । 

      ধরায় উঠিছে ফুটি ক্ষুদ্র প্রাণগুলি,  নন্দনের এনেছে সংবাদ ।

      এই হাসিমুখগুলি             হাসি পাছে যায় ভুলি,

               পাছে ঘেরে আঁধার প্রমাদ,

      ইহাদের কাছে ডেকে       বুকে রেখে, কোলে রেখে,

               তোমরা করো গো আশীর্বাদ । 

      বলো, ‘সুখে যাও চলে          ভবের তরঙ্গ দ’লে

               স্বর্গ হতে আসুক বাতাস–

      সুখ দুঃখ কোরো হেলা,         সে কেবল ঢেউখেলা

               নাচিবে তোদের চারিপাশ ।’ 

রাগ: ঝিঁঝিট

তাল: অজ্ঞাত

রচনাকাল (বঙ্গাব্দ): 1293

রচনাকাল (খৃষ্টাব্দ): 1886

Rendition

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

অনেক কথা যাও
Songs
অনেক কথা যাও যে ব'লে কোনো কথা না বলি।
তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি॥
যে আছে মম গভীর প্রাণে     ভেদিবে তারে হাসির বাণে,
     চকিতে চাহ মুখের পানে তুমি যে কুতূহলী।
     তোমারে তাই এড়াতে চাই, ফিরিয়া যাই চলি।
আমার চোখে যে চাওয়াখানি ধোওয়া সে আঁখিলোরে--
তোমারে আমি দেখিতে পাই, তুমি না পাও মোরে।
তোমার মনে কুয়াশা আছে,       আপনি ঢাকা আপন-কাছে--
     নিজের অগোচরেই পাছে আমারে যাও ছলি
     তোমারে তাই এড়াতে চাই, ফিরিয়া যাই চলি॥
আরো দেখুন
তাঁহার আনন্দধারা জগতে যেতেছে বয়ে
Songs
              তাঁহার আনন্দধারা   জগতে যেতেছে বয়ে,
              এসো সবে নরনারী  আপন হৃদয় ল'য়ে।। 
              সে আনন্দে উপবন  বিকশিত অনুক্ষণ,
              সে আনন্দে ধায় নদী   আনন্দবারতা ক'য়ে।। 
              সে পুণ্যনির্ঝরস্রোতে    বিশ্ব করিতেছে স্নান,
              রাখো সে অমৃতধারা    পূরিয়া হৃদয় প্রাণ। 
              তোমরা এসেছ তীরে– শূন্য কি যাইবে ফিরে,
              শেষে কি নয়ননীরে   ডুবিবে তৃষিত হয়ে।। 
              চিরদিন এ আকাশ   নবীন নীলিমাময়,
              চিরদিন এ ধরণী   যৌবনে ফুটিয়া রয়। 
              সে আনন্দরসপানে  চিরপ্রেম জাগে প্রাণে,
              দহে না সংসারতাপ  সংসার-মাঝারে র'য়ে।।
আরো দেখুন
সুখে আছি, সুখে
Songs
সুখে আছি, সুখে আছি  সখা, আপন মনে।
কিছু  চেয়ো না, দূরে যেয়ো না,
শুধু  চেয়ে দেখো, শুধু ঘিরে থাকো কাছাকাছি।
সখা, নয়নে শুধু জানাবে প্রেম,  নীরবে দিবে প্রাণ,
রচিয়া ললিতমধুর বাণী   আড়ালে গাবে গান।
গোপনে তুলিয়া কুসুম গাঁথিয়া  রেখে যাবে মালাগাছি।
মন  চেয়ো না, শুধু চেয়ে থাকো, শুধু ঘিরে থাকো কাছাকাছি॥
মধুর জীবন, মধুর রজনী,  মধুর মলয়-বায়।
এই মাধুরীধারা বহিছে আপনি,  কেহ কিছু নাহি চায়।
আমি  আপনার মাঝে আপনি হারা,  আপন সৌরভে সারা,
যেন  আপনার মন, আপনার প্রাণ, আপনারে সঁপিয়াছি॥
আরো দেখুন