৮ (tomar nayan amay bare bare)

তোমার  নয়ন আমায় বারে বারে বলেছে গান গাহিবারে ॥

           ফুলে ফুলে তারায় তারায়

           বলেছে সে কোন্‌ ইশারায়

           দিবস-রাতির মাঝ-কিনারায়      ধূসর আলোয় অন্ধকারে।

           গাই নে কেন কী কব তা,

           কেন আমার আকুলতা--

           ব্যথার মাঝে লুকায় কথা,        সুর যে হারাই অকূল পারে ॥

           যেতে যেতে গভীর স্রোতে       ডাক দিয়েছ তরী হতে।

           ডাক দিয়েছ ঝড়-তুফানে

           বোবা মেঘের বজ্রগানে,

           ডাক দিয়েছ মরণপানে  শ্রাবণরাতের উতল ধারে।

           যাই নে কেন জান না কি--

           তোমার পানে মেলে আঁখি

           কূলের ঘাটে বসে থাকি, পথ কোথা পাই পারাবারে ॥

রাগ: তিলক কামোদ

তাল: খেমটা - ষষ্ঠী

রচনাকাল (বঙ্গাব্দ): আশ্বিন, ১৩২২

রচনাকাল (খৃষ্টাব্দ): অক্টোবর, ১৯১৫

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

আজ প্রথম ফুলের
Songs
আজ   প্রথম ফুলের পাব প্রসাদখানি,   তাই   ভোরে উঠেছি।
আজ   শুনতে পাব প্রথম আলোর বাণী,   তাই   বাইরে ছুটেছি॥
     এই   হল মোদের পাওয়া,   তাই   ধরেছি গান-গাওয়া,
     আজ   লুটিয়ে হিরণ-কিরণ-পদ্মদলে   সোনার   রেণু লুটেছি॥
আজ   পারুলদিদির বনে   মোরা   চলব নিমন্ত্রণে,
     চাঁপা-ভায়ের শাখা-ছায়ের তলে   মোরা   সবাই জুটেছি।
     আজ   মনের মধ্যে ছেয়ে   সুনীল   আকাশ ওঠে গেয়ে,
     আজ   সকালবেলায় ছেলেখেলার ছলে   সকল   শিকল টুটেছি॥
আরো দেখুন
সখী, বলো দেখি
Songs
সখী,    বলো দেখি লো,
          নিরদয় লাজ তোর টুটিবে কি লো।
          চেয়ে আছি, ললনা--
          মুখানি তুলিবি কি লো,
          ঘোমটা খুলিবি কি লো,
          আধফোটা অধরে হাসি ফুটিবে কি লো ॥
          শরমের মেঘে ঢাকা বিধুমুখানি--
          মেঘ টুটে জোছনা ফুটে উঠিবে কি লো।
     তৃষিত আঁখির আশা পূরাবি কি লো--
     তবে    ঘোমটা খোলো,   মুখটি তোলো,   আঁঘি মেলো লো ॥
আরো দেখুন
বাদল-বাউল বাজায় রে
Songs
          বাদল-বাউল বাজায় রে একতারা--
     সারা   বেলা ধ'রে ঝরোঝরো ঝরো ধারা ॥
জামের বনে ধানের ক্ষেতে   আপন তানে আপনি মেতে
              নেচে নেচে হল সারা ॥
     ঘন জটার ঘটা ঘনায় আঁধার আকাশ-মাঝে,
     পাতায় পাতায় টুপুর টুপুর নূপুর মধুর বাজে।
ঘর-ছাড়ানো আকুল সুরে    উদাস হয়ে বেড়ায় ঘুরে
              পুবে হাওয়া গৃহহারা ॥
আরো দেখুন