১৮ (hasi keno nai o)

হাসি কেন নাই ও নয়নে!         ভ্রমিতেছ মলিন-আননে।

দেখো, সখী, আঁখি তুলি         ফুলগুলি ফুটেছে কাননে॥

তোমারে মলিন দেখি    ফুলেরা কাঁদিছে সখী

শুধাইছে বনলতা         কত কথা        আকুল বচনে॥

এসো সখী, এসো হেথা,          একটি কহো গো কথা--

বলো, সখী, কার লাগি পাইয়াছ মনোব্যথা।

বলো, সখী, মন তোর  আছে ভোর      কাহার স্বপনে॥

রাগ: মিশ্র কাফি

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): 1288

রচনাকাল (খৃষ্টাব্দ): 1881

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

এবেলা ডাক পড়েছে
Songs
              এবেলা      ডাক পড়েছে কোন্‌খানে
              ফাগুনের    ক্লান্ত ক্ষণের শেষ গানে।
সেখানে      স্তব্ধ বীণার তারে তারে    সুরের খেলা ডুবসাঁতারে--
              সেখানে      চোখ মেলে যার পাই নে দেখা
              তাহারে     মন জানে গো, মন জানে॥
              এবেলা      মন যেতে চায় কোন্‌খানে
              নিরালায়    লুপ্ত পথের সন্ধানে।      
সেখানে      মিলনদিনের ভোলা হাসি    লুকিয়ে বাজায় করুণ বাঁশি,
সেখানে      যে কথাটি হয় না বলা    সে কথা     রয় কানে গো, রয় কানে॥
আরো দেখুন
গোপন প্রাণে একলা
Songs
          গোপন প্রাণে একলা মানুষ যে
তারে   কাজের পাকে জড়িয়ে রাখিস নে॥
তার    একলা ঘরের ধেয়ান হতে   উঠুক-না গান নানা স্রোতে,
          তার    আপন সুরের ভুবন-মাঝে তারে থাকতে দে॥
তোর   প্রাণের মাঝে একলা মানুষ যে
তারে   দশের ভিড়ে ভিড়িয়ে রাখিস নে।
কোন্‌   আরেক একা ওরে খোঁজে,   সেই তো ওরই দরদ বোঝে--
          যেন     পথ খুঁজে পায়, কাজের ফাঁকে ফিরে না যায় সে॥
আরো দেখুন
আজি হৃদয় আমার
Songs
     আজি   হৃদয় আমার যায় যে ভেসে
     যার    পায় নি দেখা তার উদ্দেশে॥
বাঁধন ভোলে, হাওয়ায় দোলে,   যায় সে বাদল-মেঘের কোলে রে
              কোন্‌-সে অসম্ভবের দেশে॥
              সেথায় বিজন সাগরকূলে
              শ্রাবণ ঘনায় শৈলমূলে।
রাজার পুরে তমালগাছে   নূপুর শুনে ময়ূর নাচে   রে
              সুদূর তেপান্তরের শেষে॥
আরো দেখুন