১৭ (gelo gelo niye gelo)

গেল গেল নিয়ে গেল এ প্রণয়স্রোতে

'যাব না' 'যাব না' করি   ভাসায়ে দিলাম তরী--

উপায় না দেখি আর এ তরঙ্গ হতে॥

দাঁড়াতে পাই নে স্থান,           ফিরিতে না পারে প্রাণ--

বায়ুবেগে চলিয়াছি সাগরের পথে॥

জানিনু না, শুনিনু না, কিছু না ভাবিনু--

অন্ধ হয়ে একেবারে তাহে ঝাঁপ দিনু।

এত দূর ভেসে এসে     ভ্রম যে বুঝেছি শেষে--

এখন ফিরিতে কেন হয় গো বাসনা।

আগেভাগে, অভাগিনী, কেন ভাবিলি না।

এখন যে দিকে চাই কূলের উদ্দেশ নাই--

সম্মুখে আসিছে রাত্রি, আঁধার করিছে ঘোর।

স্রোত প্রতিকূলে যেতে বল যে নাই এ চিতে,

শ্রান্ত ক্লান্ত অবসন্ন হয়েছে হৃদয় মোর॥

রাগ: বাহার

তাল: ঝাঁপতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1291

রচনাকাল (খৃষ্টাব্দ): 1885

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

ঘোর দুঃখে জাগিনু
Songs
ঘোর দুঃখে জাগিনু, ঘনঘোরা যামিনী
একেলা হায় রে-- তোমার আশা হারায়ে ॥
ভোর হল নিশা,   জাগে দশ দিশা--
আছি দ্বারে দাঁড়ায়ে
উদয়পথপানে দুই বাহু বাড়ায়ে ॥
আরো দেখুন
রাঙিয়ে দিয়ে যাও
Songs
রাঙিয়ে দিয়ে যাও   যাও   যাও গো এবার যাবার আগে--
তোমার   আপন রাগে,   তোমার   গোপন রাগে,
তোমার   তরুণ হাসির অরুণ রাগে
অশ্রুজলের করুণ রাগে॥
রঙ যেন মোর মর্মে লাগে,   আমার সকল কর্মে লাগে,
সন্ধ্যাদীপের আগায় লাগে,   গভীর রাতের জাগায় লাগে॥
যাবার আগে যাও গো আমায় জাগিয়ে দিয়ে,
রক্তে তোমার চরণ-দোলা লাগিয়ে দিয়ে।
     আঁধার নিশার বক্ষে যেমন তারা জাগে,
     পাষাণগুহার কক্ষে নিঝর-ধারা জাগে,
          মেঘের বুকে যেমন মেঘের মন্দ্র জাগে,
          বিশ্ব-নাচের কেন্দ্রে যেমন ছন্দ জাগে,
তেমনি আমায় দোল দিয়ে যাও   যাবার পথে আগিয়ে দিয়ে,
                                  কাঁদন-বাঁধন ভাগিয়ে দিয়ে॥
আরো দেখুন
বারে বারে ফিরে ফিরে
Songs
বারে বারে ফিরে ফিরে তোমার পানে
    দিবারাতি ঢেউয়ের মতো চিত্ত বাহু হানে,
        মন্দ্রধ্বনি জেগে ওঠে উল্লোল তুফানে।
        রাগরাগিণী উঠে আবর্তিয়া        তরঙ্গে নর্তিয়া
                গহন হতে উচ্ছলিত স্রোতে।
ভৈরবী রামকেলি         পূরবী কেদারা   উচ্ছ্বসি যায় খেলি,
ফেনিয়ে ওঠে জয়জয়ন্তী বাগেশ্রী কানাড়া           গানে গানে॥
        তোমায় আমার ভেসে
                গানের বেগে যাব নিরুদ্দেশে।
তালী-তমালী-বনরাজি-নীলা     বেলাভূমিতলে ছন্দের লীলা--
        যাত্রাপথে পালের হাওয়ায় হাওয়ায়
        তালে তালে তালে তানে॥
আরো দেখুন