১৬ (rangiye diye jao)

রাঙিয়ে দিয়ে যাও   যাও   যাও গো এবার যাবার আগে--

তোমার   আপন রাগে,   তোমার   গোপন রাগে,

তোমার   তরুণ হাসির অরুণ রাগে

অশ্রুজলের করুণ রাগে॥

রঙ যেন মোর মর্মে লাগে,   আমার সকল কর্মে লাগে,

সন্ধ্যাদীপের আগায় লাগে,   গভীর রাতের জাগায় লাগে॥

যাবার আগে যাও গো আমায় জাগিয়ে দিয়ে,

রক্তে তোমার চরণ-দোলা লাগিয়ে দিয়ে।

     আঁধার নিশার বক্ষে যেমন তারা জাগে,

     পাষাণগুহার কক্ষে নিঝর-ধারা জাগে,

          মেঘের বুকে যেমন মেঘের মন্দ্র জাগে,

          বিশ্ব-নাচের কেন্দ্রে যেমন ছন্দ জাগে,

তেমনি আমায় দোল দিয়ে যাও   যাবার পথে আগিয়ে দিয়ে,

                                  কাঁদন-বাঁধন ভাগিয়ে দিয়ে॥

রাগ: পিলু-বাউল

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ২৯ ফাল্গুন, ১৩৩৩

রচনাকাল (খৃষ্টাব্দ): ১৩ মার্চ, ১৯২৭

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

আমি চঞ্চল হে
Songs
আমি চঞ্চল হে,
          আমি সুদূরের পিয়াসি।
দিন চলে যায়, আমি আনমনে   তারি আশা চেয়ে থাকি বাতায়নে--
     ওগো, প্রাণে মনে আমি যে তাহার   পরশ পাবার প্রয়াসী॥
ওগো   সুদূর, বিপুল সুদূর, তুমি যে   বাজাও ব্যাকুল বাঁশরি--
মোর ডানা নাই, আছি এক ঠাঁই   সে কথা যে যাই পাশরি॥
                        আমি উন্মনা হে,
                   হে সুদূর, আমি উদাসী॥
     রৌদ্র-মাখানো অলস বেলায়   তরুমর্মরে ছায়ার খেলায়
     কী মুরতি তব নীল আকাশে   নয়নে উঠে গো আভাসি।
                   হে সুদূর, আমি উদাসী।
ওগো   সুদূর, বিপুল সুদূর, তুমি যে   বাজাও ব্যাকুল বাঁশরি--
     কক্ষে আমার রুদ্ধ দুয়ার   সে কথা যে যাই পাশরি॥
আরো দেখুন
তোমার কটি-তটের ধটি
Songs
             তোমার কটি-তটের ধটি   কে দিল রাঙিয়া —
             কোমল গায়ে দিল পরায়ে   রঙিন আঙিয়া ।।
             বিহানবেলা আঙিনাতলে   এসেছ তুমি কী খেলাছলে—
             চরণ দুটি চলিতে ছুটি   পড়িছে ভাঙিয়া ।
             তোমার কটি-তটের ধটি  কে দিল রাঙিয়া ।।


             কিসের সুখে সহাস মুখে   নাচিছ বাছনি—
             দুয়ার-পাশে জননী হাসে   হেরিয়া নাচনি।
             তাথেই-থেই তালির সাথে   কাঁকন বাজে মায়ের হাতে—
             রাখাল-বেশে ধরেছ হেসে   বেণুর পাঁচনি।
             কিসের সুখে সহাস মুখে   নাচিছ বাছনি।


             নিখিল শোনে আকুল-মনে   নূপুর-বাজনা,
             তপন-শশী হেরিছে বসি   তোমার সাজনা।
             ঘুমাও যবে মায়ের বুকে    আকাশ চেয়ে রহে ও মুখে,
             জাগিলে পরে প্রভাত করে   নয়ন-মাজনা।
             নিখিল শোনে আকুল-মনে   নূপুর-বাজনা ।।
আরো দেখুন
ও কেন ভালোবাসা জানাতে আসে
Songs
            ও কেন    ভালোবাসা জানাতে আসে   ওলো সজনী ।
                     হাসি খেলি রে মনের সুখে,
                  ও কেন   সাথে ফেরে আঁধার-মুখে
                          দিনরজনী ।।
আরো দেখুন