১৭ (amar andhoprodip shunyo pane)

আমার   অন্ধপ্রদীপ শূন্য-পানে চেয়ে আছে,

সে যে   লজ্জা জানায় ব্যর্থ রাতের তারার কাছে॥

          ললাটে তার পড়ুক লিখা

          তোমার লিখন ওগো শিখা--

              বিজয়টিকা দাও গো এঁকে এই সে যাচে॥

হায়     কাহার পথে বাহির হলে বিরহিণী!

তোমার     আলোক-ঋণে করো তুমি আমায় ঋণী।

     তোমার রাতে আমার রাতে

     এক আলোকের সূত্রে গাঁথে

          এমন ভাগ্য হায় গো আমার হারায় পাছে॥

রাগ: খাম্বাজ

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1342

রচনাকাল (খৃষ্টাব্দ): 1935

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

তার হাতে ছিল
Songs
     তার হাতে ছিল হাসির ফুলের হার   কত রঙে রঙ-করা।
     মোর সাথে ছিল দুখের ফলের ভার   অশ্রুর রসে ভরা ॥
          সহসা আসিল, কহিল সে সুন্দরী   'এসো-না বদল করি'।
          মুখপানে তার চাহিলাম, মরি মরি,   নিদয়া সে মনোহরা ॥
     সে লইল মোর ভরা বাদলের ডালা,   চাহিল সকৌতুকে।
     আমি লয়ে তার নব ফাগুনের মালা   তুলিয়া ধরিনু বুকে।
          'মোর হল জয়' যেতে যেতে কয় হেসে,   দূরে চলে গেল ত্বরা।
          সন্ধ্যায় দেখি তপ্ত দিনের শেষে   ফুলগুলি সব ঝরা ॥
আরো দেখুন
ছিন্ন পাতার সাজাই
Songs
          ছিন্ন পাতার সাজাই তরণী,   একা একা করি খেলা--
আন্‌মনা যেন দিক্‌বালিকার ভাসানো মেঘের ভেলা ॥
যেমন হেলায় অলস ছন্দে     কোন্‌ খেয়ালির কোন্‌ আনন্দে
          সকালে-ধরানো আমের মুকুল ঝরানো বিকালবেলা ॥
   যে বাতাস নেয় ফুলের গন্ধ, ভুলে যায় দিনশেষে,
          তার হাতে দিই আমার ছন্দ-- কোথা যায় কে জানে সে।
লক্ষ্যবিহীন স্রোতের ধারায়   জেনো জেনো মোর সকলই হারায়,
          চিরদিন আমি পথের নেশায় পাথেয় করেছি হেলা ॥
আরো দেখুন
কেন পান্থ, এ চঞ্চলতা
Songs
          কেন    পান্থ, এ চঞ্চলতা।
          কোন্‌   শূন্য হতে এল কার বারতা ॥
নয়ন কিসের প্রতীক্ষা-রত   বিদায়বিষাদে উদাসমত--
ঘনকুন্তলভার ললাটে নত,   ক্লান্ত তড়িতবধু তন্দ্রাগতা ॥
কেশরকীর্ণ কদম্ববনে   মর্মরমুখরিত মৃদুপবনে
বর্ষণহর্ষ-ভরা ধরণীর   বিরহবিশঙ্কিত করুণ কথা।
ধৈর্য মানো ওগো, ধৈর্য মানো!   বরমাল্য গলে তব হয় নি ম্লান'
              আজও হয় নি ম্লান'--
ফুলগন্ধনিবেদনবেদনসুন্দর   মালতী তব চরণে প্রণতা ॥
আরো দেখুন