২৪ (na jani kotha elum)

              না জানি কোথা এলুম, এ যে ঘোর বন।

             কোথা গেল সে করিশিশু, কোথা লুকাল!

             একে ত জটিল বন, তাহে আঁধার ঘন!

             যাক্‌-না যাবে সে কত দূর, কত দূর--

             যাব পিছে পিছে--

             না না না না, ও কি শুনি!

             ওই সে সরযূতীরে করিছে সলিল পান

             শবদ শুনি যে ওই, এই তবে ছাড়ি বাণ!

রাগ: নট-খাম্বাজ

তাল: ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1289

রচনাকাল (খৃষ্টাব্দ): 1882

স্বরলিপিকার: ইন্দিরা দেবী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

চলে যায় মরি
Songs
চলে যায় মরি হায় বসন্তের দিন।
দূর শাখে পিক ডাকে বিরামবিহীন॥
     অধীর সমীর-ভরে উচ্ছ্বসি বকুল ঝরে,
     গন্ধ-সনে হল মন সুদূরে বিলীন॥
পুলকিত আম্রবীথি ফাল্গুনেরই তাপে,
মধুকরগুঞ্জরনে ছায়াতল কাঁপে।
     কেন আজি অকারণে   সারা বেলা আনমনে
পরানে বাজায় বীণা কে গো উদাসীন।
আরো দেখুন
ওগো আমার শ্রাবণমেঘের
Songs
ওগো আমার শ্রাবণমেঘের খেয়াতরীর মাঝি,
অশ্রুভরা পূরব হাওয়ায় পাল তুলে দাও আজি॥
     উদাস হৃদয় তাকায়ে রয়,   বোঝা তাহার নয় ভারী নয়,
     পুলক-লাগা এই কদম্বের একটি কেবল সাজি॥
ভোরবেলা যে খেলার সাথি ছিল আমার কাছে,
মনে ভাবি, তার ঠিকানা তোমার জানা আছে।
     তাই তোমারি সারিগানে   সেই আঁখি তার মনে আনে,
     আকাশ-ভরা বেদনাতে রোদন উঠে বাজি॥
আরো দেখুন
আমি বহু বাসনায়
Songs
আমি   বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে।
                   এ কৃপা কঠোর সঞ্চিত মোর জীবন ভ'রে ॥
না চাহিতে মোরে যা করেছ দান-- আকাশ আলোক তনু মন প্রাণ,
                   দিনে দিনে তুমি নিতেছ আমায় সে মহা দানেরই যোগ্য ক'রে
                             অতি-ইচ্ছার সঙ্কট হতে বাঁচায়ে মোরে ॥
আমি   কখনো বা ভুলি কখনো বা চলি তোমার পথের লক্ষ্য ধরে;
                             তুমি নিষ্ঠুর সম্মুখ হতে যাও যে সরে।
এ যে তব দয়া, জানি জানি হায়,   নিতে চাও ব'লে ফিরাও আমায়--
          পূর্ণ করিয়া লবে এ জীবন তব মিলনেরই যোগ্য ক'রে
                             আধা-ইচ্ছার সঙ্কট হতে বাঁচায়ে মোরে ॥
আরো দেখুন