সংযোজন - ৭ (nana gan geye phiri nana lokaloy)

নানা গান গেয়ে ফিরি নানা লোকালয়;

হেরি সে মত্ততা মোর বৃদ্ধ আসি কয়,

"তাঁর ভৃত্য হয়ে তোর এ কী চপলতা।

কেন হাস্য-পরিহাস, প্রণয়ের কথা,

কেন ঘরে ঘরে ফিরি তুচ্ছ গীতরসে

ভুলাস এ সংসারের সহস্র অলসে।'

দিয়েছি উত্তর তাঁরে, "ওগো পক্ককেশ,

আমার বীণায় বাজে তাঁহারি আদেশ।

যে আনন্দে যে অনন্ত চিত্তবেদনায়

ধ্বনিত মানবপ্রাণ, আমার বীণায়

দিয়েছেন তারি সুর-- সে তাঁহারি দান।

সাধ্য নাই নষ্ট করি সে বিচিত্র গান।

তব আজ্ঞা রক্ষা করি নাই সে ক্ষমতা,

সাধ্য নাই তাঁর আজ্ঞা করিতে অন্যথা।'

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

দান
Verses
           ভেবেছিলাম চেয়ে নেব,
                চাই নি সাহস করে--
           সন্ধেবেলায় যে মালাটি
                গলায় ছিলে পরে--
    আমি      চাই নি সাহস করে।
           ভেবেছিলাম সকাল হলে
           যখন পারে যাবে চলে
           ছিন্ন মালা শয্যাতলে
                রইবে বুঝি পড়ে।
           তাই আমি কাঙালের মতো
                এসেছিলেম ভোরে--
    তবু       চাই নি সাহস করে।
           এ তো মালা নয় গো, এ যে
                তোমার তরবারি।
           জ্বলে ওঠে আগুন যেন,
                বজ্র-হেন ভারী--
    এ যে      তোমার তরবারি।
তরুণ আলো জানলা বেয়ে
           পড়ল তোমার শয়ন ছেয়ে,
           ভোরের পাখি শুধায় গেয়ে
                "কী পেলি তুই নারী'।
           নয় এ মালা, নয় এ থালা,
                গন্ধজলের ঝারি,
    এ যে      ভীষণ তরবারি।
           তাই তো আমি ভাবি বসে
                এ কী তোমার দান।
           কোথায় এরে লুকিয়ে রাখি
                নাই যে হেন স্থান।
    ওগো,      এ কী তোমার দান।
           শক্তিহীনা মরি লাজে,
           এ ভূষণ কি আমায় সাজে।
           রাখতে গেলে বুকের মাঝে
                ব্যথা যে পায় প্রাণ।
           তবু আমি বইব বুকে
                এই বেদনার মান--
    নিয়ে        তোমারি এই দান।
           আজকে হতে জগৎমাঝে
               ছাড়ব আমি ভয়,
           আজ হতে মোর সকল কাজে
               তোমার হবে জয়--
    আমি       ছাড়ব সকল ভয়।
           মরণকে মোর দোসর করে
           রেখে গেছ আমার ঘরে,
           আমি তারে বরণ ক'রে
                 রাখব পরান-ময়।
   তোমার তরবারি আমার
      করবে বাঁধন ক্ষয়।
    আমি      ছাড়ব সকল ভয়।
          তোমার লাগি অঙ্গ ভরি
                করব না আর সাজ।
          নাই-বা তুমি ফিরে এলে
                ওগো হৃদয়রাজ।
    আমি      করব না আর সাজ।
          ধুলায় বসে তোমার তরে
          কাঁদব না আর একলা ঘরে,
          তোমার লাগি ঘরে-পরে
                মানব না আর লাজ।
          তোমার তরবারি আমায়
                সাজিয়ে দিল আজ,
    আমি      করব না আর সাজ।
আরো দেখুন
আজ ধানের খেতে রৌদ্রছায়ায়
Verses
আজ  ধানের খেতে রৌদ্রছায়ায়
                 লুকোচুরি খেলা।
              নীল আকশে কে ভাসালে
                 সাদা মেঘের ভেলা।
                           আজ  ভ্রমর ভোলে মধু খেতে,
                                  উড়ে বেড়ায় আলোয় মেতে;
                           আজ  কিসের তরে নদীর চরে
                                    চখাচখির মেলা।
ওরে  যাব না আজ ঘরে রে ভাই,
              যাব না আজ ঘরে।
ওরে  আকাশ ভেঙে বাহিরকে আজ
              নেব রে লুঠ করে।
              যেন  জোয়ার-জলে ফেনার রাশি
                                  বাতাসে আজ ছুটছে হাসি।
                           আজ  বিনা কাজে বাজিয়ে বাঁশি
                                         কাটবে সকল বেলা।
আরো দেখুন
৯১
Verses
৯১
নূতন প্রেম সে ঘুরে ঘুরে মরে শূন্য আকাশমাঝে,
পুরানো প্রেমের রিক্ত বাসায় বাসা তার মেলে না যে॥  
আরো দেখুন