সংযোজন - ৬ (kal jobe sondhyakale bondhusobhatole)

কাল যবে সন্ধ্যাকালে বন্ধুসভাতলে

গাহিতে তোমার গান কহিল সকলে

সহসা রুধিয়া গেল হৃদয়ের দ্বার--

যেথায় আসন তব, গোপন আগার।

স্থানভেদে তব গান-- মূর্তি নব নব--

সখাসনে হাস্যোচ্ছ্বাস সেও গান তব,

প্রিয়াসনে প্রিয়ালাপ, শিশুসনে খেলা--

জগতে যেথায় যত আনন্দের মেলা

সর্বত্র তোমার গান বিচিত্র গৌরবে

আপনি ধ্বনিতে থাকে সরবে নীরবে।

আকাশে তারকা ফুটে, ফুলবনে ফুল,

খনিতে মানিক থাকে-- হয় নাকো ভুল।

তেমনি আপনি তুমি যেখানে যে গান

রেখেছ, কবিও যেন রাখে তার মান।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

38
Verses
THIS IS NO MERE dallying of love between us, my lover.
Again and again have swooped down upon me the screaming nights of storm, blowing out my lamp: dark doubts have gathered, blotting out all stars from my sky.
Again and again the banks have burst, letting the flood sweep away my harvest, and wailing and despair have rent my sky from end to end.
This have I learnt that there are blows of pain in your love, never the cold apathy of death.
আরো দেখুন
97
Verses
GOD HONOURS me when I work,
He loves me when I sing.
আরো দেখুন
সে আমার জননী রে
Verses
ভৈরবী । রূপক
কে এসে যায় ফিরে ফিরে
আকুল নয়নের নীরে?
     কে বৃথা আশাভরে
     চাহিছে মুখ-'পরে?
সে যে আমার জননী রে!
কাহার সুধাময়ী বাণী
মিলায় অনাদর মানি?
     কাহার ভাষা হায়
     ভুলিতে সবে চায়?
সে যে আমার জননী রে!
ক্ষণেক স্নেহকোল ছাড়ি
চিনিতে আর নাহি পারি।
     আপন সন্তান
     করিছে অপমান--
সে যে আমার জননী রে!
পুণ্য কুটিরে বিষণ্ণ
কে ব'সে সাজাইয়া অন্ন?
     সে স্নেহ-উপহার
     রুচে না মুখে আর!
সে যে আমার জননী রে!
আরো দেখুন