১৫ (e songsare ekdin nobobodhu beshe)

এ সংসারে একদিন নববধূবেশে

তুমি যে আমার পাশে দাঁড়াইলে এসে,

রাখিলে আমার হাতে কম্পমান হাত,

সে কি অদৃষ্টের খেলা, সে কি অকস্মাৎ?

শুধু এক মুহূর্তের এ নহে ঘটনা,

অনাদিকালের এ আছিল মন্ত্রণা।

দোঁহার মিলনে মোরা পূর্ণ হব দোঁহে,

বহু যুগ আসিয়াছি এই আশা বহে।

নিয়ে গেছ কতখানি মোর প্রাণ হতে,

দিয়ে গেছ কতখানি এ জীবনস্রোতে!

কত দিন কত রাত্রে কত লজ্জাভয়ে

কত ক্ষতিলাভে কত জয়ে পরাজয়ে

রচিতেছিলাম যাহা মোরা শ্রান্তিহারা

সাঙ্গ কে করিবে তাহা মোরা দোঁহে ছাড়া?

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

কোনো জাপানি কবিতার ইংরাজি অনুবাদ হইতে
Verses
বাতাসে অশথপাতা পড়িছে খসিয়া,
বাতাসেতে দেবদারু উঠিছে শ্বসিয়া।
দিবসের পরে বসি রাত্রি মুদে আঁখি,
নীড়েতে বসিয়া যেন পাহাড়ের পাখি।
শ্রান্ত পদে ভ্রমি আমি নগরে নগরে
বিজন অরণ্য দিয়া পর্বতে সাগরে।
উড়িয়া গিয়াছে সেই পাখিটি আমার,
খুঁজিয়া বেড়াই তারে সকল সংসার।
দিন রাত্রি চলিয়াছি, শুধু চলিয়াছি--
        ভুলে যেতে ভুলিয়া গিয়াছি।
আমি যত চলিতেছি রোদ্র বৃষ্টি বায়ে
হৃদয় আমার তত পড়িছে পিছায়ে।
হৃদয় রে, ছাড়াছাড়ি হল তোর সাথে--
এক ভাব রহিল না তোমাতে আমাতে।
নীড় বেঁধেছিনু যেথা যা রে সেইখানে,
একবার ডাক্‌ গিয়ে আকুল পরানে।
কে জানে, হতেও পারে, সে নীড়ের কাছে
হয়তো পাখিটি মোর লুকাইয়ে আছে।
কেঁদে কেঁদে বৃষ্টিজলে আমি ভ্রমিতেছি--
ভুলে যেতে ভুলিয়ে গিয়েছি।
দেশের সবাই জানে কাহিনী আমার।
বলে তারা, "এত প্রেম আছে বা কাহার!'
পাখি সে পলায়ে গেছে কথাটি না ব'লে,
এমন তো সব পাখি উড়ে যায় চলে।
চিরদিন তারা কভু থাকে না সমান
এমন তো কত শত রয়েছে প্রমাণ।
ডাকে আর গায় আর উড়ে যায় পরে,
এ ছাড়া বলো তো তারা আর কী বা করে?
পাখি গেল যার, তার এক দুঃখ আছে--
          ভুলে যেতে ভুলে সে গিয়াছে!
সারা দিন দেখি আমি উড়িতেছে কাক,
সারা রাত শুনি আমি পেচকের ডাক।
চন্দ্র উঠে অস্ত যায় পশ্চিমসাগরে,
        পূরবে তপন উঠে জলদের স্তরে।
পাতা ঝরে, শুভ্র রেণু উড়ে চারি ধার--
বসন্তমুকুল এ কি? অথবা তুষার?
হৃদয়, বিদায় লই এবে তোর কাছে--
বিলম্ব হইয়া গেল, সময় কি আছে?
শান্ত হ'রে, একদিন সুখী হবি তবু--
মরণ সে ভুলে যেতে ভোলে না তো কভু!
আরো দেখুন
51
Verses
দূরের মানুষ কাছের হলেই
       নতুন প্রাণের খেলা--
নতুন হাওয়ায় নতুন ঋতুর
       ফুলেরা বসায় মেলা।
আরো দেখুন
44
Verses
মর্তবাসীদের তুমি যা দিয়েছ প্রভু,
মর্তের সকল আশা মিটাইয়া তবু
রিক্ত তাহা নাহি হয়। তার সর্বশেষ
আপনি খুঁজিয়া ফিরে তোমারি উদ্দেশ।
নদী ধায় নিত্যকাজে, সর্ব কর্ম সারি
অন্তহীন ধারা তার চরণে তোমারি
নিত্য জলাঞ্জলিরূপে ঝরে অনিবার।
কুসুম আপন গন্ধে সমস্ত সংসার
সম্পূর্ণ করিয়া তবু সম্পূর্ণ না হয়--
তোমারি পূজায় তার শেষ পরিচয়।
সংসারে বঞ্চিত করি তব পূজা নহে।
কবি আপনার গানে যত কথা কহে
নানা জনে লহে তার নানা অর্থ টানি,
তোমা-পানে ধায় তার শেষ অর্থখানি।
আরো দেখুন