৫৭ (ki je kotha hetha hotha jay chhorachhori)

কী যে কোথা হেথা-হোথা যায় ছড়াছড়ি,

    কুড়িয়ে যতনে বাঁধি দিয়ে দড়াদড়ি।

      তবুও কখন শেষে

    বাঁধন যায় রে ফেঁসে,

      ধুলায় ভোলার দেশে

            যায় গড়াগড়ি--

  হায় রে, রয় না তার দাম কড়া কড়ি।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

81
Verses
একাধারে তুমিই আকাশ, তুমি নীড়।
হে সুন্দর, নীড়ে তব প্রেম সুনিবিড়
প্রতি ক্ষণে নানা বর্ণে নানা গন্ধে গীতে
মুগ্ধ প্রাণ বেষ্টন করেছে চারি ভিতে।
সেথা ঊষা ডান হাতে ধরি স্বর্ণথালা
নিয়ে আসে একখানি মাধুর্যের মালা
নীরবে পরায়ে দিতে ধরার ললাটে;
সন্ধ্যা আসে নম্রমুখে ধেনুশূন্য মাঠে
চিহ্নহীন পথ দিয়ে লয়ে স্বর্ণঝারি
পশ্চিমসমুদ্র হতে ভরি শান্তিবারি।
তুমি যেথা আমাদের আত্মার আকাশ,
অপার সঞ্চারক্ষেত্র, সেথা শুভ্র ভাস;
দিন নাই, রাত নাই, নাই জনপ্রাণী,
বর্ণ নাই, গন্ধ নাই--নাই নাই বাণী।
আরো দেখুন
গালির ভঙ্গি
Verses
লাঠি গালি দেয়, ছড়ি, তুই সরু কাঠি!
ছড়ি তারে গালি দেয়, তুমি মোটা লাঠি!
আরো দেখুন
102
Verses
এই লভিনু সঙ্গ তব,
            সুন্দর, হে সুন্দর।
পুণ্য হল অঙ্গ মম,
            ধন্য হল অন্তর,
            সুন্দর, হে সুন্দর।
আলোকে মোর চক্ষু দুটি
মুগ্ধ হয়ে উঠল ফুটি,
হৃদ্‌গগনে পবন হল
            সৌরভেতে মন্থর,
            সুন্দর, হে সুন্দর।
এই তোমারি পরশরাগে
            চিত্ত হল রঞ্জিত,
এই তোমারি মিলন-সুধা
            রইল প্রাণে সঞ্চিত।
তোমার মাঝে এমনি ক'রে
নবীন করি লও যে মোরে,
এই জনমে ঘটালে মোর
            জন্ম-জন্মান্তর,
            সুন্দর, হে সুন্দর।
আরো দেখুন