২০২ (ja pay sokoli joma kore)

যা পায় সকলই জমা করে,

        প্রাণের এ লীলা রাত্রিদিন।

কালের তাণ্ডবলীলাভরে

        সকলই শূন্যেতে হয় লীন।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

অভিমানিনী
Verses
ও আমার    অভিমানী মেয়ে
          ওরে কেউ কিছু বোলো না।
ও       আমার কাছে এসেছে,
ও       আমায় ভালো বেসেছে,
         ওরে কেউ কিছু বোলো না।
এলোথেলো চুলগুলি ছড়িয়ে
    ওই দেখো সে দাঁড়িয়ে রয়েছে,
নিমেষহারা আঁখির পাতা দুটি
    চোখের জলে ভরে এয়েছে।
গ্রীবাখানি ঈষৎ বাঁকানো,
    দুটি হাতে মুঠি আছে চাপি,
ছোটো ছোটো রাঙা রাঙা ঠোঁট
    ফুলে ফুলে উঠিতেছে কাঁপি।
সাধিলে ও কথা কবে না,
    ডাকিলে ও আসিবে না কাছে,
ও সবার 'পরে অভিমান করে
    আপ্‌না নিয়ে দাঁড়িয়ে শুধু আছে।
কী হয়েছে কী হয়েছে বলে
    বাতাস এসে চুলিগুলি দোলায়;
রাঙা ওই কপোলখানিতে
    রবির হাসি হেসে চুমো খায়।
কচি হাতে ফুল দুখানি ছিল
    রাগ করে ঐ ফেলে দিয়েছে-
পায়ের কাছে পড়ে পড়ে তারা
    মুখের পানে চেয়ে রয়েছে।
আয় বাছা, তুই কোলে ব'সে বল্‌
    কী কথা তোর বলিবার আছে,
অভিমানে রাঙা মুখখানি
    আন দেখি তুই এ বুকের কাছে।
ধীরে ধীরে আধো আধো বল্‌
    কেঁদে কেঁদে ভাঙা ভাঙা কথা,
আমায় যদি না বলিবি তুই
    কে শুনিবে শিশু-প্রাণের ব্যথা।
আরো দেখুন
12
Verses
TAKE YOUR holiday, my boy; there are the blue sky and the bare field, the barn and the ruined temple under the ancient tamarind.
        My holiday must be taken through yours, finding light in the dance of your eyes, music in your noisy shouts.
        To you autumn brings the true holiday freedom: to me it brings the impossibility of work; for lo! you burst into my room.
        Yes, my holiday is an endless freedom for love to disturb.
আরো দেখুন
14
Verses
যাবার সময় হল বিহঙ্গের। এখনি কুলায়
রিক্ত হবে। স্তব্ধগীতি ভ্রষ্টনীড় পড়িবে ধুলায়
অরণ্যের আন্দোলনে। শুষ্কপত্র-জীর্ণপুষ্প-সাথে
পথচিহ্নহীন শূন্যে যাবে উড়ে রজনীপ্রভাতে
অস্তসিন্ধুপরপারে। কত কাল এই বসুন্ধরা
আতিথ্য দিয়েছে; কভু আম্রমুকুলের গন্ধে ভরা
পেয়েছি আহ্বানবাণী ফাল্গুনের দাক্ষিণ্যে মধুর;
অশোকের মঞ্জরী সে ইঙ্গিতে চেয়েছে মোর সুর,
দিয়েছি তা প্রীতিরসে ভরি; কখনো বা ঝঞ্ঝাঘাতে
বৈশাখের, কণ্ঠ মোর রুধিয়াছে উত্তপ্ত ধুলাতে,
পক্ষ মোর করেছে অক্ষম-- সব নিয়ে ধন্য আমি
প্রাণের সম্মানে। এ পারের ক্লান্ত যাত্রা গেলে থামি,
ক্ষণতরে পশ্চাতে ফিরিয়া মোর নম্র নমস্কারে
বন্দনা করিয়া যাব এ জন্মের অধিদেবতারে।
আরো দেখুন