২০৩ (ja rakhi amar tore)

যা রাখি আমার তরে

     মিছে তারে রাখি,

আমিও রব না যবে

     সেও হবে ফাঁকি।

যা রাখি সবার তরে

     সেই শুধু রবে--

মোর সাথে ডোবে না সে,

     রাখে তারে সবে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

অধরা
Verses
অধরা মাধুরী ধরা পড়িয়াছে
          এ মোর ছন্দবন্ধনে।
বলকাপাঁতির পিছিয়ে-পড়া ও পাখি,
          বাসা সুদূরের বনের প্রাঙ্গণে।
     গত ফসলের পলাশের রাঙিমারে
          ধরে রাখে ওর পাখা,
     ঝরা শিরীষের পেলব আভাস
          ওর কাকলিতে মাখা।
শুনে যাও বিদেশিনী,
     তোমার ভাষায় ওরে
          ডাকো দেখি নাম ধ'রে।
     ও জানে তোমারি দেশের আকাশ
          তোমারি রাতের তারা,
               তব যৌবন-উৎসবে ও যে
                   গানে গানে দেয় সাড়া,
ওর দুটি পাখা চঞ্চলি উঠে তব হৃৎকম্পনে।
         ওর বাসাখানি তব কুঞ্জের
              নিভৃত প্রাঙ্গণে।
আরো দেখুন
47
Verses
SHADOW, WITH her veil drawn, follows Light m secret meekness, with her silent steps of love.
আরো দেখুন
81
Verses
THE TWO separated shores mingle their voices
in a song of unfathomed tears.
আরো দেখুন