দ্বিধা (dwidha)

     এসেছিলে তবু আস নাই, তাই

                        জানায়ে গেলে

     সমুখের পথে পলাতকা পদ-পতন ফেলে।

               তোমার সে উদাসীনতা

        উপহাসভরে জানালো কি মোর দীনতা।

সে কি ছল-করা অবহেলা, জানি না সে--

                   চপল চরণ সত্য কি ঘাসে ঘাসে

                             গেল উপেক্ষা মেলে।

          পাতায় পাতায় ফোঁটা ফোঁটা ঝরে জল,

                   ছলছল করে শ্যাম বনান্ততল।

                        তুমি কোথা দূরে কুঞ্জছায়াতে

                             মিলে গেলে কলমুখর মায়াতে,

                   পিছে পিছে তব ছায়ারৌদ্রের

                             খেলা গেলে তুমি খেলে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

অতুলপ্রসাদ সেন
Verses
বন্ধু, তুমি বন্ধুতার অজস্র অমৃতে
           পূর্ণপাত্র এনেছিলে মর্ত্য ধরণীতে।
                 ছিল তব অবিরত
                 হৃদয়ের সদাব্রত,
                       বঞ্চিত কর নি কভু কারে
                       তোমার উদার মুক্ত দ্বারে।
           মৈত্রী তব সমুচ্ছল ছিল গানে গানে
           অমরাবতীর সেই সুধাঝরা দানে।
                 সুরে-ভরা সঙ্গ তব
                 বারে বারে নব নব
                       মাধুরীর আতিথ্য বিলাল,
                       রসতৈলে জ্বেলেছিল আলো।
           দিন পরে গেছে দিন, মাস পরে মাস,
           তোমা হতে দূরে ছিল আমার আবাস।
                 "হবে হবে, দেখা হবে' --
                 এ কথা নীরব রবে
                       ধ্বনিত হয়েছে ক্ষণে ক্ষণে
                       অকথিত তব আমন্ত্রণে।
           আমারো যাবার কাল এল শেষে আজি,
           "হবে হবে, দেখা হবে' মনে ওঠে বাজি।
                 সেখানেও হাসিমুখে
                 বাহু মেলি লবে বুকে
                       নবজ্যোতিদীপ্ত অনুরাগে,
                       সেই ছবি মনে-মনে জাগে।
           এখানে গোপন চোর ধরার ধুলায়
           করে সে বিষম চুরি যখন ভুলায়।
                 যদি ব্যথাহীন কাল
                 বিনাশের ফেলে জাল,
                       বিরহের স্মৃতি লয় হরি,
                       সব চেয়ে সে ক্ষতিরে ডরি।
           তাই বলি, দীর্ঘ আয়ু দীর্ঘ অভিশাপ,
           বিচ্ছেদের তাপ নাশে সেই বড়ো তাপ।
                 অনেক হারাতে হয়,
                 তারেও করি নে ভয়;
                       যতদিন ব্যথা রহে বাকি,
                       তার বেশি যেন নাহি থাকি
আরো দেখুন
11
Verses
মাঝরাতে ঘুম এল, লাউ কেটে দিতে
ছিঁড়ে গেল ভুলুয়ার ফতুরায় ফিতে।
খুদু বলে, মামা আসে, এই বেলা লুকো।
কানাই কাঁদিয়া বলে, কোথা গেল হুঁকো।
নাতি আসে হাতি চড়ে, খুড়ো বলে, আহা,
মারা বুঝি গেল আজ সনাতন সাহা।
তাঁতিনীর নাতিনীর সাথিনী সে হাসে;
বলে, আজ ইংরেজি মাসের আঠাশে।
তাড়া খেয়ে ন্যাড়া বলে, চলে যাব রাঁচি।
ঠাণ্ডায় বেড়ে গেল বাঁদরের হাঁচি।
কুকুরের লেজে দেয় ইন্‌জেক্‌শ্যান,
মান্থলি টিকিট কেনে জলধর সেন।
পাঁজি লেখে, এ বছরে বাঁকা এ কালটা,
ত্যাড়াবাঁকা বুলি তার উলটা-পালটা--
ঘুলিয়ে গিয়েছে তার বেবাক খবর--
জানি নে তো কে যে কারে দিচ্ছে কবর।
আরো দেখুন
The Judge
Verses
SAY OF HIM what you please, but I know my child's failings.
I do not love him because he is good, but because he is my little child.
How should you know how dear he can be when you try to weigh his merits against his faults?
When I must punish him he becomes all the more a part of my being.
When I cause his tears to come my heart weeps with him.
I alone have a right to blame and punish, for he only may chastise who loves.
আরো দেখুন