আধোজাগা (adhojaga)

রাত্রে কখন মনে হল যেন

          ঘা দিলে আমার দ্বারে,

জানি নাই আমি জানি নাই, তুমি

          স্বপ্নের পরপারে।

     অচেতন মন-মাঝে

নিবিড় গহনে ঝিমিঝিমি ধ্বনি বাজে,

          কাঁপিছে তখন বেণুবনবায়ু

                   ঝিল্লির ঝংকারে।

জাগি নাই আমি জাগি নাই গো,

          আধোজাগরণ বহিছে তখন

                   মৃদুমন্থরধারে।

               গভীর মন্দ্রস্বরে

কে করেছে পাঠ পথের মন্ত্র

                   মোর নির্জন ঘরে।

জাগি নাই আমি জাগি নাই, যবে

     বনের গন্ধ রচিল ছন্দ

          তন্দ্রার চারিধারে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

সন্ধ্যা
Verses
দিন সে প্রাচীন অতি প্রবীণ বিষয়ী
               তীক্ষ্ণদৃষ্টি, বস্তুরাজ্যজয়ী,
দিকে দিকে প্রসারিয়া গনিছে সম্বল আপনার।
নবীনা শ্যামলা সন্ধ্যা পরেছে জ্যোতির অলংকার
                   চিরনববধূ,
               অন্তরে সলজ্জ মধু
     অদৃশ্য ফুলের কুঞ্জে রেখেছে নিভৃতে।
          অবগুণ্ঠনের অলক্ষিতে
               তার দূর পরিচয়
                   শেষ নাহি হয়।
দিনশেষে দেখা দেয় সে আমার বিদেশিনী--
          তারে চিনি তবু নাহি চিনি।
আরো দেখুন
42
Verses
I CLING TO THIS living raft, my body, in the narrow stream of my earthly years. I leave it when the crossing is over.
And then?
I do not know if the light there and the darkness are the same.
The Unknown is the perpetual freedom:
He is pitiless in his love.
He crushes the shell for the pearl, dumb in the prison of the dark.
You muse and weep for the days that are done, poor heart!
Be glad that days are to come!
The hour strikes, 0 pilgrim!
It is time for you to take the parting of the ways!
His face will be unveiled once again and you shall meet.
আরো দেখুন
দিনান্তে
Verses
বাহিরে তুমি নিলে না মোরে, দিবস গেল বয়ে,
                 তাহাতে মোর যা হয় হোক ক্ষতি,
অন্তরে যা দিবার ছিল মিলিছে এক হয়ে,
                 চরণে তব গোপনে তার গতি।
লুকায়ে ছিল ছায়াতে ফুল, ভরিল তব ডালি,
গন্ধভরা বন্দনাতে দিয়েছি ধূপ জ্বালি,
প্রদীপ ছিল মলিনশিখা, ধোঁয়াতে ছিল কালি,
                 দীপ্ত হয়ে উঠিছে তার জ্যোতি।
বাহির হতে না যদি লও পূজার এই ডালি
                 চরণে তব গোপনে তার গতি।
নাহয় তুমি ওপারে থাকো, এপারে আমি থাকি
                 নীরব এই নীরস মরুতীরে,
অন্ধকারে সন্ধ্যাতারা নয়নে দেয় আঁকি
                 সুদূর তব উদার আঁখিটিরে।
ব্যথায় মম তোমারি ছায়া পড়িছে মোর প্রাণে,
বিরহ হানি তোমারি বাণী মিলিছে মোর গানে,
অলখ স্রোতে ভাবনা ধায় তোমার তটপানে
                 এপার হতে বহিয়া মোর নতি।
যে বীণা তব মন্দিরেতে বাজে নি তানে তানে
                 চরণে তব নীরবে তার গতি।
আরো দেখুন