অতুলপ্রসাদ সেন (otulprosad sen)

বন্ধু, তুমি বন্ধুতার অজস্র অমৃতে

           পূর্ণপাত্র এনেছিলে মর্ত্য ধরণীতে।

                 ছিল তব অবিরত

                 হৃদয়ের সদাব্রত,

                       বঞ্চিত কর নি কভু কারে

                       তোমার উদার মুক্ত দ্বারে।

           মৈত্রী তব সমুচ্ছল ছিল গানে গানে

           অমরাবতীর সেই সুধাঝরা দানে।

                 সুরে-ভরা সঙ্গ তব

                 বারে বারে নব নব

                       মাধুরীর আতিথ্য বিলাল,

                       রসতৈলে জ্বেলেছিল আলো।

           দিন পরে গেছে দিন, মাস পরে মাস,

           তোমা হতে দূরে ছিল আমার আবাস।

                 "হবে হবে, দেখা হবে' --

                 এ কথা নীরব রবে

                       ধ্বনিত হয়েছে ক্ষণে ক্ষণে

                       অকথিত তব আমন্ত্রণে।

           আমারো যাবার কাল এল শেষে আজি,

           "হবে হবে, দেখা হবে' মনে ওঠে বাজি।

                 সেখানেও হাসিমুখে

                 বাহু মেলি লবে বুকে

                       নবজ্যোতিদীপ্ত অনুরাগে,

                       সেই ছবি মনে-মনে জাগে।

           এখানে গোপন চোর ধরার ধুলায়

           করে সে বিষম চুরি যখন ভুলায়।

                 যদি ব্যথাহীন কাল

                 বিনাশের ফেলে জাল,

                       বিরহের স্মৃতি লয় হরি,

                       সব চেয়ে সে ক্ষতিরে ডরি।

           তাই বলি, দীর্ঘ আয়ু দীর্ঘ অভিশাপ,

           বিচ্ছেদের তাপ নাশে সেই বড়ো তাপ।

                 অনেক হারাতে হয়,

                 তারেও করি নে ভয়;

                       যতদিন ব্যথা রহে বাকি,

                       তার বেশি যেন নাহি থাকি

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

নাম্নী - সাগরী
Verses
বাহিরে সে দুরন্ত আবেগে
          উচ্ছলিয়া উঠে জেগে--
উচ্চহাস্যতরঙ্গ সে হানে
          সূর্যচন্দ্র-পানে।
পাঠায় অস্থির চোখ--
          আলোকের উত্তরে আলোক।
কভু অন্ধকারপুঞ্জে দেখা দেয় ঝঞ্ঝার ভ্রূকুটি,
          ক্ষণে ক্ষণে
          আন্দোলনে
প্রচণ্ড অধৈর্যবেগে তটের মর্যাদা ফেলে টুটি।
     গভীর অন্তর তার নিস্তব্ধ গম্ভীর,
          কোথা তল, কোথা তীর;
অগাধ তপস্যা যেন রেখেছে সঞ্চিত করি--
          নাম কি সাগরী।
আরো দেখুন
31
Verses
তোমার ভুবন-মাঝে ফিরি মুগ্ধসম
হে বিশ্বমোহন নাথ। চক্ষে লাগে মম
প্রশান্ত আনন্দঘন অনন্ত আকাশ;
শরৎমধ্যাহ্নে পূর্ণ সুবর্ণ উচ্ছ্বাস
আমার শিরার মাঝে করিয়া প্রবেশ
মিশায় রক্তের সাথে আতপ্ত আবেশ।
ভুলায় আমারে সবে। বিচিত্র ভাষায়
তোমার সংসার মোরে কাঁদায় হাসায়;
তব নরনারী সবে দিগ্‌বিদিকে মোরে
টেনে নিয়ে যায় কত বেদনার ডোরে,
বাসনার টানে। সেই মোর মুগ্ধ মন
বীণাসম তব অঙ্কে করিনু অর্পণ--
তার শত মোহতন্ত্রে করিয়া আঘাত
বিচিত্র সংগীত তব জাগাও হে নাথ।
আরো দেখুন
41
Verses
THE TREES, like the longings of the earth, stand a-tiptoe to peep
at the heaven.
আরো দেখুন