হ্যারাম (hyaram)

                কখনো সাজায় ধূপ

                       কখনো বা মাল্য,

                গ্ল্যাক্সোধারায় মনে

                       এনে দেয় বাল্য।

                সরিষার তেলে দেহ

                       দেয় ক'ষে মাজিয়া।

                নিয়মের ত্রুটি হলে

                       করে ঘোর কাজিয়া--

                কোথা হতে নেমে আসে

                       বকুনির ঝাঁক তার,

                তর্জনী তুলে বলে

                       "ডেকে দেব ডাক্তার'।

                এইমত বসে আছি

                       আরামে ও ব্যারামে

                যেন বোগ্‌দাদে কোন্‌

                       নবাবের হ্যারামে॥

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

251
Verses
স্মৃতিকাপালিনী পূজারতা, একমনা,
     বর্তমানেরে বলি দিয়া করে
        অতীতের অর্চনা।
আরো দেখুন
29
Verses
এ জীবনে সুন্দরের পেয়েছি মধুর আশীর্বাদ,
মানুষের প্রীতিপাত্রে পাই তাঁরি সুধার আস্বাদ!
দুঃসহ দুঃখের দিনে
অক্ষত অপরাজিত আত্মারে লয়েছি আমি চিনে।
আসন্ন মৃত্যুর ছায়া যেদিন করেছি অনুভব
সেদিন ভয়ের হাতে হয় নি দুর্বল পরাভব।
মহত্তম মানুষের স্পর্শ হতে হই নি বঞ্চিত,
তাঁদের অমৃতবাণী অন্তরেতে করেছি সঞ্চিত।
জীবনের বিধাতার যে দাক্ষিণ্য পেয়েছি জীবনে
তাহারি স্মরণলিপি রাখিলাম সকৃতজ্ঞমনে।
আরো দেখুন
57
Verses
THIS AUTUMN is mine, for she was rocked in my heart. The glistening bells of her anklets rang in my blood, and her misty veil fluttered in my breath.
I know the touch of her blown hair in all my dreams. She is abroad in the trembling leaves that danced in my life-throbs, and her eyes that smile from the blue sky drank their light from me.
আরো দেখুন