বেঁটেছাতাওয়ালি (bata chata wali)

               ও আমার বেঁটেছাতাওয়ালি,

               বৃথাই সময় তুই খোয়ালি।

                      বাদল থামিল যবে

                      ভাবিনু সুযোগ হবে,

               তখন কেন গো বেলা পোয়ালি।

                      মেঘ করে গুরুগুরু,

                      প্রলয় হইবে শুরু--

               আকাশ হয়েছে ঘোর ধোঁয়ালি।

 

               ও আমার বেঁটেছাতাওয়ালি,

                      তুই আসিলি না ব'লে

                      দিন বৃথা গেল চলে--

               ধরণী চোখের জলে ধোয়ালি।

               ও আমার বেঁটেছাতাওয়ালি,

                      ঝড়ের গাছের প্রায়

                      দুঃখের ঝাপটায়

               মনটা মাটির পানে নোয়ালি॥

 

               ও আমার বেঁটেছাতাওয়ালি,

                      এত ক্ষণে এল রোদ,

                      আরাম হতেছে বোধ--

               আকাশে সোনার কাঠি ছোঁয়ালি॥

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

128
Verses
PROFIT SMILES on goodness
when the good is profitable.
আরো দেখুন
249
Verses
স্তব্ধতা উচ্ছ্বসি উঠে গিরিশৃঙ্গরূপে,
     ঊর্ধ্বে খোঁজে আপন মহিমা।
গতিবেগ সরোবরে থেমে চায় চুপে
     গভীরে খুঁজিতে নিজ সীমা।
আরো দেখুন
71
Verses
THE WOODCUTTER'S axe begged for its handle from the tree.
The tree gave it.
আরো দেখুন