আহ্বান (ahban)

আমার তরে পথের 'পরে কোথায় তুমি থাক

           সে-কথা আমি শুধাই বারে বারে।

কোথায় জানি আসনখানি সাজিয়ে তুমি রাখ

           আমার লাগি নিভৃতে একধারে।

বাতাস বেয়ে ইশারা পেয়ে গেছি মিলন-আশে

শিশিরধোয়া আলোতে-ছোঁয়া শিউলিছাওয়া ঘাসে,

খুঁজেছি দিশা বিলোল জল-কাকলিকলভাসে

         অধীরধারা নদীর পারে পারে।

আকাশকোণে মেঘের রঙে মায়ার যেথা মেলা,

তটের তলে স্বচ্ছ জলে ছায়ার যেথা খেলা,

অশথশাখে কপোত ডাকে, সেথায় সারাবেলা

       তোমার বাঁশি শুনেছি বারে বারে।

কেমনে বুঝি আমারে খুঁজি কোথায় তুমি ডাক,

        বাজিয়া উঠে ভীষণ তব ভেরি।

শরম লাগে, মন না জাগে, ছুটিয়া চলি নাকো,

        দ্বিধার ভরে দুয়ারে করি দেরি।

ডেকেছ তুমি মানুষ যেথা পীড়িত অপমানে,

আলোক যেথা নিবিয়া আসে শঙ্কাতুর প্রাণে,

আমারে চাহি ডঙ্কা তব বেজেছে সেইখানে

       বন্দী যেথা কাঁদিছে কারাগারে।

পাষাণ ভিত টলিছে যেথা ক্ষিতির বুক ফাটি

ধুলায়-চাপা অনলশিখা কাঁপায়ে তোলে মাটি,

নিমেষ আসি বহুযুগের বাঁধন ফেলে কাটি,

       সেথায় ভেরি বাজাও বারে বারে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

২৯
Verses
২৯
আঁধার সে যেন বিরহিণী বধূ
            অঞ্চলে ঢাকা মুখ,
পথিক আলোর ফিরিবার আশে
            বসে আছে উৎসুক॥  
আরো দেখুন
1
Verses
COME FRIEND, flinch not, step down upon the hard earth.
Do not gather dreams in the dusk.
Storms are brewing in the sky, lightning flashes are striking at our sleep.
Come down to the common life.
The web of illusion is torn, take shelter within walls of rough stones.
আরো দেখুন
25
Verses
জটিল সংসার,
মোচন করিতে গ্রন্থি জড়াইয়া পড়ি বারংবার।
গম্য নহে সোজা,
দুর্গম  পথের যাত্রা স্কন্ধে বহি দুশ্চিন্তার বোঝা।
পথে  পথে যথাতথা
শত শত কৃত্রিম বক্রতা।
অণুক্ষণ
হতাশ্বাস হয়ে শেষে হার মানে মন।
জীবনের ভাঙা ছন্দে ভ্রষ্ট হয় মিল,
বাঁচিবার উৎসাহ ধূলিতলে লুটায়ে শিথিল।
ওগো আশাহারা,
শুষ্কতার 'পরে আনো নিখিলের রসবন্যাধারা।
বিরাট আকাশে,
বনে বনে, ধরণীর ঘাসে ঘাসে
সুগভীর অবকাশ পূর্ণ হয়ে আছে
গাছে গাছে,
অন্তহীন শান্তি-উৎসস্রোতে।
অন্তঃশীল যে রহস্য আঁধারে আলোতে
তারে সদ্য করুক আহ্বান
আদিম প্রাণের যজ্ঞে মর্মের সহজ সামগান।
আত্মার মহিমা যাহা  তুচ্ছতায় দিয়েছে  জর্জরি
ম্লান অবসাদে,তারে দাও দূর করি,
লুপ্ত হয়ে যাক শূন্যতলে
দ্যুলোকের ভূলোকের সন্মিলিত মন্ত্রণার বলে।
আরো দেখুন