সিন্ধুগর্ভ (sindhugorbho)

উপরে স্রোতের ভরে ভাসে চরাচর

নীল সমুদ্রের 'পরে নৃত্য ক'রে সারা।

কোথা হতে ঝরে যেন অনন্ত নির্ঝর,

ঝরে আলোকের কণা রবি শশী তারা।

ঝরে প্রাণ, ঝরে গান, ঝরে প্রেমধারা--

পূর্ণ করিবারে চায় আকাশ সাগর।

সহসা কে ডুবে যায় জলবিম্ব-পারা--

দুয়ে একটি আলো-রেখা যায় মিলাইয়া,

তখন ভাবিতে বসি কোথায় কিনারা--

কোন্‌ অতলের পানে ধাই তলাইয়া!

নিম্নে জাগে সিন্ধুগর্ভ স্তব্ধ অন্ধকার।

কোথা নিবে যায় আলো, থেমে যায় গীত--

কোথা চিরদিন তরে অসীম আড়াল!

কোথায় ডুবিয়া গেছে অনন্ত অতীত!

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

116
Verses
THE DESERT is imprisoned in the wall
of its unbounded barrenness.
আরো দেখুন
ফুলের মতন আপনি ফুটাও গান
Verses
                    ফুলের মতন আপনি ফুটাও গান,
                    হে আমার নাথ, এই তো তোমার দান।
ওগো        সে ফুল দেখিয়া আনন্দে আমি ভাসি,
              আমার বলিয়া উপহার দিতে আসি,
তুমি        নিজ হাতে তারে তুলে লও স্নেহে হাসি,
              দয়া করে প্রভু রাখো মোর অভিমান।
                    তার পরে যদি পূজার বেলার শেষে
                    এ গান ঝরিয়া ধরার ধুলায় মেশে,
তবে        ক্ষতি কিছু নাই-- তব করতলপুটে
              অজস্র ধন কত লুটে কত টুটে,
তারা        আমার জীবনে ক্ষণকালতরে ফুটে,
              চিরকালতরে সার্থক করে প্রাণ।
আরো দেখুন
মধুসন্ধায়ী - ৪
Verses
দূর হতে কয় কবি,
"জয় জয় মাংপবী,
কমলাকানন তব না হউক শূন্য।
গিরিতটে সমতটে
আজি তব যশ রটে,
আশারে ছাড়ায়ে বাড়ে তব দানপুণ্য।
তোমাদের বনময়
অফুরান যেন রয়
মৌচাক-রচনায় চিরনৈপুণ্য।
কবি প্রাতরাশে তার
না করুক মুখভার,
নীরস রুটির গ্রাসে না হোক সে ক্ষুণ্ন।'
আরবার কয় কবি,
"জয় জয় মাংপবী,
টেবিলে এসেছে নেমে তোমার কারুণ্য।
রুটি বলে জয়-জয়,
লুচিও যে তাই কয়,
মধু যে ঘোষণা করে তোমারই তারুণ্য।'
আরো দেখুন