৯৭ (phuler moto apni phutao gan)

                    ফুলের মতন আপনি ফুটাও গান,

                    হে আমার নাথ, এই তো তোমার দান।

ওগো        সে ফুল দেখিয়া আনন্দে আমি ভাসি,

              আমার বলিয়া উপহার দিতে আসি,

তুমি        নিজ হাতে তারে তুলে লও স্নেহে হাসি,

              দয়া করে প্রভু রাখো মোর অভিমান।

 

                    তার পরে যদি পূজার বেলার শেষে

                    এ গান ঝরিয়া ধরার ধুলায় মেশে,

তবে        ক্ষতি কিছু নাই-- তব করতলপুটে

              অজস্র ধন কত লুটে কত টুটে,

তারা        আমার জীবনে ক্ষণকালতরে ফুটে,

              চিরকালতরে সার্থক করে প্রাণ।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

67
Verses
MY HEART sings at the wonder of my place
in this world of light and life;
at the feel in my pulse of the rhythm of creation
cadenced by the swing of the endless time.
I feel the tenderness of the grass in my forest walk,
the wayside flowers startle me:
that the gifts of the infinite are strewn in the dust
wakens my song in wonder.
I have seen, have heard, have lived;
in the depth of the known have felt
the truth that exceeds all knowledge
which fills my heart with wonder and I sing.
আরো দেখুন
সুখদুঃখ
Verses
বসেছে আজ রথের তলায়
            স্নানযাত্রার মেলা--
সকাল থেকে বাদল হল,
            ফুরিয়ে এল বেলা।
আজকে দিনের মেলামেশা
যত খুশি যতই নেশা
সবার চেয়ে আনন্দময়
            ওই মেয়েটির হাসি--
এক পয়সায় কিনিছে ও
            তালপাতার এক বাঁশি।
            বাজে বাঁশি, পাতার বাঁশি
                        আনন্দস্বরে।
            হাজার লোকের হর্ষধ্বনি
                        সবার উপরে।
ঠাকুরবাড়ি ঠেলাঠেলি
            লোকের নাহি শেষ,
অবিশ্রান্ত বৃষ্টিধারায়
            ভেসে যায় রে দেশ।
আজকে দিনের দুঃখ যত
নাই রে দুঃখ উহার মতো,
ওই-যে ছেলে কাতর চোখে
            দোকান-পানে চাহি
একটা রাঙা লাঠি কিনবে
            একটি পয়সা নাহি।
চেয়ে আছে নিমেষহারা,
            নয়ন অরুণ--
হাজার লোকের মেলাটিরে
            করেছে করুণ।
আরো দেখুন
মেঘের 'পরে মেঘ জমেছে
Verses
মেঘের 'পরে মেঘ জমেছে,
                     আঁধার করে আসে,
আমায় কেন বসিয়ে রাখ
                     একা দ্বারের পাশে।
                           কাজের দিনে নানা কাজে
                           থাকি নানা লোকের মাঝে,
                           আজ আমি যে বসে আছি
                                  তোমারি আশ্বাসে।
আমায় কেন বসিয়ে রাখ
                     একা দ্বারের পাশে।
তুমি যদি না দেখা দাও,
                     কর আমায় হেলা,
কেমন করে কাটে আমার
                     এমন বাদল-বেলা।
দূরের পানে মেলে আঁখি
কেবল আমি চেয়ে থাকি,
                           পরান আমার কেঁদে বেড়ায়
                                  দুরন্ত বাতাসে।
আমায় কেন বসিয়ে রাখ
                     একা দ্বারের পাশে।
আরো দেখুন