৪৮ (lakshmi jokhon asbe tokhon)

লক্ষ্মী যখন আসবে তখন

       কোথায় তারে দিবি রে ঠাঁই--

দেখ্‌ রে চেয়ে আপন-পানে

       পদ্মটি নাই, পদ্মটি নাই।

ফিরছে কেঁদে প্রভাত-বাতাস,

আলোক যে তার ম্লান হতাশ,

মুখে চেয়ে আকাশ তোরে

          শুধায় আজি নীরবে তাই।

কত গোপন আশা নিয়ে

       কোন্‌ সে গহন রাত্রিশেষে

অগাধ জলের তলা হতে

       অমল কুঁড়ি উঠল ভেসে।

হল না তার ফুটে ওঠা,

কখন ভেঙে পড়ল বোঁটা,

মর্ত-কাছে স্বর্গ যা চায়

       সেই মাধুরী কোথা রে পাই।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

প্রেয়সী
Verses
হে প্রেয়সী, হে শ্রেয়সী, হে বীণাবাদিনী,
আজি মোর চিত্তপদ্মে বসি একাকিনী
ঢালিতেছ স্বর্গসুধা; মাথার উপর
সদ্যস্নাত বরষার স্বচ্ছ নীলাম্বর
রাখিয়াছে স্নিগ্ধহস্ত আশীর্বাদে ভরা;
সম্মুখেতে শষ্যপূর্ণ হিল্লোলিত ধরা
বুলায় নয়নে মোর অমৃতচুম্বন;
উতলা বাতাস আসি করে আলিঙ্গন;
অন্তরে সঞ্চার করি আনন্দের বেগ
বহে যায় ভরা নদী; মধ্যাহ্নের মেঘ
স্বপ্নমালা গাঁথি দেয় দিগন্তের ভালে।
তুমি আজি মুগ্ধমুখী আমারে ভুলালে,
ভুলাইলে সংসারের শতলক্ষ কথা--
বীণাস্বরে রচি দিলে মহা নীরবতা।
          
আরো দেখুন
তোমায় ছেড়ে দূরে চলার
Verses
তোমায় ছেড়ে দূরে চলার
      নানা ছলে
তোমার মাঝে পড়ি এসে
     দ্বিগুণ বলে।
নানান পথে আনাগোনা
মিলনেরই জাল সে বোনা,
যতই চলি ধরা পড়ি
     পলে পলে।
শুধু যখন আপন কোণে
     পড়ে থাকি
তখনি সেই স্বপন-ঘোরে
     কেবল ফাঁকি।
বিশ্ব তখন কয় না বাণী,
মুখেতে দেয় বসন টানি,
আপন ছায়া দেখি, আপন
     নয়ন-জলে।
আরো দেখুন
35
Verses
কালি হাস্যে পরিহাসে গানে আলোচনে
অর্ধরাত্রি কেটে গেল বন্ধুজন-সনে;
আনন্দের নিদ্রাহারা শ্রান্তি বহে লয়ে
ফিরি আসিলাম যবে নিভৃত আলয়ে
দাঁড়াইনু আঁধার অঙ্গনে। শীতবায়
বুলালো স্নেহের হস্ত তপ্ত ক্লান্ত গায়
মুহূর্তে চঞ্চল রক্তে শান্তি আনি দিয়া।
মুহূর্তেই মৌন হল স্তব্ধ হল হিয়া
নির্বাণপ্রদীপ রিক্ত নাট্যশালা-সম।
চাহিয়া দেখিনু ঊর্ধ্বপানে; চিত্ত মম
মুহূর্তেই পার হয়ে অসীম রজনী
দাঁড়ালো নক্ষত্রলোকে।
     হেরিনু তখনি--
খেলিতেছিলাম মোরা অকুণ্ঠিতমনে
তব স্তব্ধ প্রাসাদের অনন্ত প্রাঙ্গণে।
আরো দেখুন