পল্লীগ্রামে (polligrame)

হেথায় তাহারে পাই কাছে--

যত কাছে ধরাতল,               যত কাছে ফুলফল--

         যত কাছে বায়ু জল আছে।

যেমন পাখির গান,                যেমন জলের তান,

         যেমনি এ প্রভাতের আলো,

যেমনি এ কোমলতা,              অরণ্যের শ্যামলতা,

         তেমনি তাহারে বাসি ভালো।

যেমন সুন্দর সন্ধ্যা,                 যেমন রজনীগন্ধা,

         শুকতারা আকাশের ধারে,

যেমন সে অকলুষা                 শিশিরনির্মলা উষা,

         তেমনি সুন্দর হেরি তারে।

যেমন বৃষ্টির জল,                  যেমন আকাশতল,

         সুখসুপ্তি যেমন নিশার,

যেমন তটিনীনীর,                 বটচ্ছায়া অটবীর,

         তেমনি সে মোর আপনার।

যেমন নয়ন ভরি                   অশ্রুজল পড়ে ঝরি

         তেমনি সহজ মোর গীতি--

যেমন রয়েছে প্রাণ                 ব্যাপ্ত করি মর্মস্থান

         তেমনি রয়েছে তার প্রীতি।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

43
Verses
I.82. pani vic min piyasi
I LAUGH WHEN I hear that the fish in the water is thirsty:
You do not see that the Real is in your home, and you wander from forest to forest listlessly!
Here is the truth! Go where you will, to Benares or to Mathura; if you do not find your soul, the world is unreal to you.
আরো দেখুন
51
Verses
হে রাজেন্দ্র তোমা-কাছে নত হতে গেলে
যে ঊর্ধ্বে উঠিতে হয়,সেথা বাহু মেলে
লহো ডাকি সুদুর্গম বন্ধুর কঠিন
শৈলপথে; অগ্রসর করো প্রতিদিন
যে মহান পথে তব বরপুত্রগণ
গিয়াছেন পদে পদে করিয়া অর্জন
মরণ-অধিক দুঃখ।
ওগো অন্তরযামী,
অন্তরে যে রহিয়াছে অনির্বাণ আমি
দুঃখে তার লব আর দিব পরিচয়।
তারে যেন ম্লান নাহি করে কোনো ভয়,
তারে যেন কোনো লোভ না করে চঞ্চল।
সে যেন জ্ঞানের পথে রহে সমুজ্জ্বল,
জীবনের কর্মে যেন করে জ্যোতি দান,
মৃত্যুর বিশ্রাম যেন করে মহীয়ান।
আরো দেখুন
অস্ফুট ও পরিস্ফুট
Verses
ঘটিজল বলে, ওগো মহাপারাবার,
আমি স্বচ্ছ সমুজ্জ্বল, তুমি অন্ধকার।
ক্ষুদ্র সত্য বলে, মোর পরিষ্কার কথা,
মহাসত্য তোমার মহান্‌ নীরবতা।
আরো দেখুন