সামান্য লোক (samanyo lok)

সন্ধ্যাবেলা লাঠি কাঁখে বোঝা বহি শিরে

নদীতীরে পল্লীবাসী ঘরে যায় ফিরে।

শত শতাব্দীর পরে যদি কোনোমতে

মন্ত্রবলে অতীতের মৃত্যুরাজ্য হতে

এই চাষী দেখা দেয় হয়ে মূর্তিমান,

এই লাঠি কাঁখে লয়ে, বিস্মিত নয়ান,

চারি দিকে ঘিরি তারে অসীম জনতা

কাড়াকাড়ি করি লবে তার প্রতি কথা।

তার সুখদুঃখ যত, তার প্রেম স্নেহ,

তার পাড়াপ্রতিবেশী, তার নিজ গেহ,

তার খেত, তার গোরু, তার চাষ-বাস,

শুনে শুনে কিছুতেই মিটিবে না আশ।

আজি যার জীবনের কথা তুচ্ছতম

সেদিন শুনাবে তাহা কবিত্বের সম।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

গৃহশত্রু
Verses
আমি      একাকিনী যবে চলি রাজপথে
               নব অভিসারসাজে,
     নিশীথে নীরব নিখিল ভুবন,
     না গাহে বিহগ, না চলে পবন,
     মৌন সকল পৌর ভবন
               সুপ্তনগরমাঝে--
শুধু      আমার নূপুর আমারি চরণে
             বিমরি বিমরি বাজে।
     অধীর মুখর শুনিয়া সে স্বর
             পদে পদে মরি লাজে।
আমি      চরণশব্দ শুনিব বলিয়া
               বসি বাতায়নকাছে--
     অনিমেষ তারা নিবিড় নিশায়,
     লহরীর লেশ নাহি যমুনায়,
     জনহীন পথ আঁধারে মিশায়,
               পাতাটি কাঁপে না গাছে--
শুধু      আমারি উরসে আমারি হৃদয়
               উলসি বিলসি নাচে।
     উতলা পাগল করে কলরোল,
               বাঁধন টুটিলে বাঁচে।
আমি      কুসুমশয়নে মিলাই শরমে,
               মধুর মিলনরাতি--
     স্তব্ধ যামিনী ঢাকে চারিধার,
     নির্বাণ দীপ, রুদ্ধ দুয়ার,
     শ্রাবণগগন করে হাহাকার
               তিমিরশয়ন পাতি--
শুধু      আমার মানিক আমারি বক্ষে
               জ্বালায়ে রেখেছে বাতি।
     কোথায় লুকাই, কেমনে নিবাই
               নিলাজ ভূষণভাতি।
আমি      আমার গোপন মরমের কথা
               রেখেছি মরমতলে।
     মলয় কহিছে আপন কাহিনী,
     কোকিল গাহিছে আপন রাগিণী,
     নদী বহি চলে কাঁদি একাকিনী
               আপনার কলকলে--
শুধু      আমার কোলের আমারি বীণাটি
               গীতঝংকারছলে
     যে কথা যখন করিব গোপন
               সে কথা তখনি বলে।
আরো দেখুন
মুক্তি
Verses
ভোরের পাখি নবীন আঁখিদুটি
       পুরানো মোর স্বপনডোর
            ছিঁড়িল কুটিকুটি।
       রুদ্ধ মন গগনে গেল খুলি,
      বিজুলি হানি দৈববাণী
            বক্ষে উঠে দুলি।
      ঘাসের ছোঁওয়া তৃণশয়নছায়ে
মাটির যেন মর্মকথা বুলায়ে দিল গায়ে;
      আমের বোল, ঝাউয়ের দোল,
            ঢেউয়ের লুটিপুটি
      মিলি সকলে কী কোলাহলে
            বক্ষে এল জুটি।
ভোরের পাখি নবীন আঁখিদুটি
      গুহাবিহারী ভাবনা যত
            নিমেষে নিল লুটি।
      কী ইঙ্গিতে আচম্বিতে
            ডাকিল লীলাভরে
      দুয়ারখোলা পুরানো খেলাঘরে--
      যেখানে ব 'সে সবার কাছাকাছি
       অজানা ভাবে অবুঝ গান
            একদা গাহিয়াছি।
প্রাণের মাঝে ছুটে-চলার
            খেপামি এল ছুটি,
       লাভের লোভ, ক্ষতির ক্ষোভ
            সকলি গেল টুটি।
ভোরের পাখি নবীন আঁখিদুটি
       শুকতারাকে যেমনি ডাকে
            প্রাণে সে উঠে ফুটি।
       অরুণরাঙা চেতনা জাগে চিতে--
       ঝুমকোলতা জানায় কথা
            রঙিন রাগিণীতে।
       মনের 'পরে খেলায় বায়ুবেগে
       কত-যে মায়া-রঙের ছায়া
            খেয়ালে-পাওয়া মেঘে;
       বুলায় বুকে ম্যাগ্‌নোলিয়া
            কৌতূহলী মুঠি,
       অতি বিপুল ব্যাকুলতায়
            নিখিলে জেগে উঠি।
আরো দেখুন
46
Verses
THE TIME is past when I could repay her for all that I received.
Her night has found its morning and thou hast taken her to thy arms: and to thee I bring my gratitude and my gifts that were for her.
For all hurts and offences to her I come to thee for forgiveness.
I offer to thy service those flowers of my love that remained in bud when she waited for them to open.
আরো দেখুন