২৬ (je tore pagal bale)

যে তোরে   পাগল বলে   তারে তুই   বলিস নে কিছু ॥

আজকে তোরে কেমন ভেবে   অঙ্গে যে তোর ধুলো দেবে

কাল সে প্রাতে মালা হাতে আসবে রে তোর পিছু-পিছু ॥

আজকে আপন মানের ভরে   থাক্‌ সে বসে গদির 'পরে--

কালকে প্রেমে আসবে নেমে, করবে সে তার মাথা নিচু ॥

রাগ: বাউল

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1312

রচনাকাল (খৃষ্টাব্দ): 1905

স্বরলিপিকার: ইন্দিরা দেবী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

হায়, এ কী সমাপন
Songs
        হায় এ কী সমাপন!
      অমৃতপাত্র ভাঙিলি,
            করিলি মৃত্যুরে সমর্পণ;
এ দুর্লভ প্রেম মূল্য হারালো
            কলঙ্কে, অসম্মানে॥
আরো দেখুন
যখন ভাঙল মিলন-মেলা
Songs
                        যখন   ভাঙল মিলন-মেলা
                   ভেবেছিলুম ভুলব না আর চক্ষের জল ফেলা ॥
দিনে দিনে পথের ধুলায়   মালা হতে ফুল ঝরে যায়--
     জানি নে তো কখন এল বিস্মরণের বেলা ॥
                        দিনে দিনে কঠিন হল কখন বুকের তল--
                   ভেবেছিলেম ঝরবে না আর আমার চোখের জল।
                        হঠাৎ দেখা পথের মাঝে,   কান্না তখন থামে না যে--
                   ভোলার তলে তলে ছিল অশ্রুজলের খেলা ॥
আরো দেখুন
ভুলে ভুলে আজ ভুলময়
Songs
                     ভুলে ভুলে আজ ভুলময় ।
                ভুলের লতায় বাতাসের ভুলে
                     ফুলে ফুলে হোক ফুলময় ।
                আনন্দ-ঢেউ ভুলের সাগরে
                     উছলিয়া হোক কূলময় ।।
আরো দেখুন