২৮২ (jakhan bhangla milan mela)

                        যখন   ভাঙল মিলন-মেলা

                   ভেবেছিলুম ভুলব না আর চক্ষের জল ফেলা ॥

দিনে দিনে পথের ধুলায়   মালা হতে ফুল ঝরে যায়--

     জানি নে তো কখন এল বিস্মরণের বেলা ॥

                        দিনে দিনে কঠিন হল কখন বুকের তল--

                   ভেবেছিলেম ঝরবে না আর আমার চোখের জল।

                        হঠাৎ দেখা পথের মাঝে,   কান্না তখন থামে না যে--

                   ভোলার তলে তলে ছিল অশ্রুজলের খেলা ॥

রাগ: ভৈরবী

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): ১ বৈশাখ, ১৩৩১

রচনাকাল (খৃষ্টাব্দ): 1924

স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

তোর শিকল আমায়
Songs
তোর   শিকল আমায় বিকল করবে না।
তোর   মারে মরম মরবে না ॥
তাঁর    আপন হাতের ছাড়চিঠি সেই যে
আমার  মনের ভিতর রয়েছে এই যে,
তোদের ধরা আমায় ধরবে না ॥
          যে পথ দিয়ে আমার চলাচল
তোর   প্রহরী তার খোঁজ পাবে কি বল্‌।
আমি    তাঁর দুয়ারে পৌঁছে গেছি রে,
মোরে   তোর দুয়ারে ঠেকাবে কি রে?
তোর   ডরে পরান ডরবে না ॥
আরো দেখুন
সে যে পাশে
Songs
সে যে    পাশে এসে বসেছিল,    তবু জাগি নি।
কী ঘুম তোরে পেয়েছিল হতভাগিনি॥
     এসেছিল নীরব রাতে,    বীণাখানি ছিল হাতে--
     স্বপনমাঝে বাজিয়ে গেল    গভীর রাগিণী॥
জেগে দেখি দখিন-হাওয়া,    পাগল করিয়া
গন্ধ তাহার ভেসে বেড়ায়    আঁধার ভরিয়া।
     কেন আমার রজনী যায়,    কাছে পেয়ে কাছে না পায়--
     কেন গো তার মালার পরশ    বুকে লাগি নি॥
আরো দেখুন
বাণী তব ধায়
Songs
বাণী তব ধায় অনন্ত গগনে লোকে লোকে,
তব বাণী গ্রহ চন্দ্র দীপ্ত তপন তারা ॥
সুখ দুখ তব বাণী, জনম মরণ বাণী তোমার,
নিভৃত গভীর তব বাণী ভক্তহৃদয়ে শান্তিধারা ॥
আরো দেখুন