৪৭ (hay e ki somapon)

        হায় এ কী সমাপন!

      অমৃতপাত্র ভাঙিলি,

            করিলি মৃত্যুরে সমর্পণ;

এ দুর্লভ প্রেম মূল্য হারালো

            কলঙ্কে, অসম্মানে॥

রাগ: ভৈরবী

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): আশ্বিন, ১৩৪৩

রচনাকাল (খৃষ্টাব্দ): 1936

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: শান্তিদেব ঘোষ, সুশীলকুমার ভঞ্জচৌধুরী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

রাজা মহারাজা কে জানে
Songs
         রাজা মহারাজা কে জানে,আমিই রাজাধিরাজ।
                 তুমি উজীর,কোতোয়াল তুমি,
                 ওই ছোঁড়াগুলো বরকন্দাজ।
                 যত সব কুঁড়ে আছে ঠাঁই জুড়ে
                 কাজের বেলায় বুদ্ধি যায় উড়ে।
                 পা ধোবার জল নিয়ে আয় ঝট্‌,
                 কর্‌ তোরা সব যে যার কাজ।
আরো দেখুন
হে মহাজীবন
Songs
হে মহাজীবন, হে মহামরণ,    লইনু শরণ, লইনু শরণ ॥
                   আঁধার প্রদীপে জ্বালাও শিখা,
পরাও পরাও জ্যোতির টিকা-- করো হে আমার লজ্জাহরণ ॥
পরশরতন তোমারি চরণ-- লইনু শরণ, লইনু শরণ।
          যা-কিছু মলিন, যা-কিছু কালো,
যা-কিছু বিরূপ হোক তা ভালো-- ঘুচাও ঘুচাও সব আবরণ ॥
আরো দেখুন
কেন রে এই
Songs
কেন রে এই দুয়ারটুকু পার হতে সংশয়?
              জয় অজানার জয়।
এই দিকে তোর ভরসা যত, ওই দিকে তোর ভয়!
              জয় অজানার জয় ॥
জানাশোনার বাসা বেঁধে   কাটল তো দিন হেসে কেঁদে,
     এই কোণেতেই আনাগোনা নয় কিছুতেই নয়।
              জয় অজানার জয় ॥
          মরণকে তুই পর করেছিস ভাই,
              জীবন যে তোর তুচ্ছ হল তাই।
দু দিন দিয়ে ঘেরা ঘরে        তাইতে যদি এতই ধরে,
          চিরদিনের আবাসখানা সেই কি শূন্যময়?
              জয় অজানার জয় ॥
আরো দেখুন