২২ (raja maharaja ke jane)

         রাজা মহারাজা কে জানে,আমিই রাজাধিরাজ।

                 তুমি উজীর,কোতোয়াল তুমি,

                 ওই ছোঁড়াগুলো বরকন্দাজ।

                 যত সব কুঁড়ে আছে ঠাঁই জুড়ে

                 কাজের বেলায় বুদ্ধি যায় উড়ে।

                 পা ধোবার জল নিয়ে আয় ঝট্‌,

                 কর্‌ তোরা সব যে যার কাজ।

রাগ: আড়ানা

তাল: একতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1292

রচনাকাল (খৃষ্টাব্দ): 1886

স্বরলিপিকার: প্রতিভা দেবী, ইন্দিরা দেবী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

নীলাঞ্জনছায়া, প্রফুল্ল কদম্ববন,
Songs
নীলাঞ্জনছায়া,   প্রফুল্ল কদম্ববন,
জম্বুপুঞ্জে শ্যাম বনান্ত,   বনবীথিকা ঘনসুগন্ধ॥
মন্থর নব নীলনীরদ-   পরিকীর্ণ দিগন্ত।
চিত্ত মোর পন্থহারা   কান্তবিরহকান্তারে॥
আরো দেখুন
আঁধার কুঁড়ির বাঁধন
Songs
আঁধার কুঁড়ির বাঁধন টুটে   চাঁদের ফুল উঠেছে ফুটে॥
          তার   গন্ধ কোথায়, গন্ধ কোথায় রে।
          গন্ধ আমার গভীর ব্যথায় হৃদয়-মাঝে লুটে॥
ও       কখন যাবে সরে,   আকাশ হতে পড়বে ঝরে।
          ওরে   রাখব কোথায়, রাখব কোথায় রে।
          রাখব ওরে আমার ব্যথায় গানের পত্রপুটে॥
আরো দেখুন
মুখখানি কর মলিন
Songs
মুখখানি কর মলিন বিধুর যাবার বেলা--
জানি আমি জানি, সে তব মধুর ছলের খেলা ॥
     গোপন চিহ্ন এঁকে যাবে তব রথে--
     জানি তুমি তারে ভুলিবে না কোনোমতে
     যার সাথে তব হল এক দিন মিলনমেলা ॥
জানি আমি যবে আঁখিজল ভরে রসের স্নানে
মিলনের বীজ অঙ্কুর ধরে নবীন প্রাণে।
     খনে খনে এই চিরবিরহের ভান,
     খনে খনে এই ভয়রোমাঞ্চদান--
তোমার প্রণয়ে সত্য সোহাগে মিথ্যা হেলা ॥
আরো দেখুন